Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কারবালায় ঈদ উদযাপন দেবাংশুর, সাক্ষাৎ এড়িয়ে গেলেন অসিত, তবে কী এখনও মেটেনি অভিমানের পালা

কারবালায় ঈদ উদযাপন দেবাংশুর, সাক্ষাৎ এড়িয়ে গেলেন অসিত, তবে কী এখনও মেটেনি অভিমানের পালা

Online Desk মার্চ 21, 2026
Untitled-6.png

নিজস্ব প্রতিনিধি, হুগলী : চুঁচুড়ার কারবালা ময়দানে সকাল থেকেই নামাজ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে খুশির ঈদ উদযাপন করা হয়। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কারবালায় উপস্থিত হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই বার্তাই আজকের দিনের মূল কথা। আজকের এই খুশির দিনে সকলের জীবন আনন্দে ভরে উঠুক”। এদিন চুঁচুড়া কারবালায় উপস্থিত ছিলেন বিধানসভার চলতি মেয়াদের বিধায়ক অসিত মজুমদার এবং প্রাক্তন পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী। তাঁরাও সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

তবে জানা যায়, দেবাংশু ভট্টাচার্যের আগমনের পূর্বেই অসিত মজুমদার অন্য কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার অবশ্য বলেন, আমি প্রতিবারই আসি এইবার এসেছি আমরা গোটা তৃণমূল পরিবার এখানে উপস্থিত আছে। তবে কাউন্সিলর, চেয়ারম্যান কর্মী সমর্থক সকলের কথা বললেও, একবারও দেবাংশুর কথা বললেন না বিদায়ী চুঁচুড়ার বিধায়ক অসিত ।

প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর তার জায়গায় দেবাংশুকে প্রার্থী করা হয়েছে জেনে অভিমানি হয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন অসিত। তবে দেবাংশুর সঙ্গে মনে হয়েছিল সামান্য গলেছে অভিমানের পাহাড়। তবে কারবালা ময়দানে দেবাংশু আসার আগেই তার চলে যাওয়াকে কেন্দ্র করে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে কী প্রার্থী না হতে পারার রাগ বা অভিমান এখনও পুরোপুরি যায়নি চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদারের ! 

Post Views: 150

Continue Reading

Previous: আদিবাসী প্রথায় পুজো দিয়ে নির্বাচনী জনসংযোগ শুরু বিরবাহা হাঁসদার
Next: ‘স্যামসন বিকল্প’-এর পথে হাঁটবে কি ইজরায়েল; প্রশ্নের মুখে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.