Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘স্যামসন বিকল্প’-এর পথে হাঁটবে কি ইজরায়েল; প্রশ্নের মুখে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ

‘স্যামসন বিকল্প’-এর পথে হাঁটবে কি ইজরায়েল; প্রশ্নের মুখে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ

Online Desk মার্চ 21, 2026
NETENYAHU-NUCLEAR.png

ওঙ্কার ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকাকে যুদ্ধে টেনে আনার অভিযোগ সরাসরি নস্যাৎ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনয়াহু। তাঁর বক্তব্য, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কখন কী পদক্ষেপ নিতে হবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে বলে দেও য়ার প্রয়োজন পড়ে না ইজরায়েলের।
অন্যদিকে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় নতুন করে আলোচনায় এসেছে ইজরায়েলের তথাকথিত ‘স্যামসন বিকল্প’। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ বাড়ছে, যার ফলে আশঙ্কা তৈরি হয়েছে চরম পরিস্থিতিতে কি পরমাণু অস্ত্র ব্যবহারের পথে হাঁটতে পারে তেল আভিভ?
ইজরায়েল কখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারের কথা স্বীকার বা অস্বীকার করেনি। তবে আন্তর্জাতিক মহলের ধারণা, দেশটির হাতে উল্লেখযোগ্য সংখ্যক আণবিক ওয়ারহেড রয়েছে। এই নীতির সঙ্গে ‘স্যামসন বিকল্প’-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকেরা। এই মতবাদ অনুযায়ী, রাষ্ট্রের অস্তিত্ব চরম হুমকির মুখে পড়লে প্রতিপক্ষকে ধ্বংস করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হতে পারে এমনকি তাতে নিজেরও বিপুল ক্ষতি হলেও।
এই ধারণার নাম এসেছে হিব্রু বাইবেলের চরিত্র ‘স্যামসন’-এর থেকে। কাহিনি অনুযায়ী, মৃত্যুর মুখে দাঁড়িয়ে শত্রুদের ধ্বংস করতে একটি মন্দির ধ্বংস করেছিলেন তিনি, যার ফলে নিজেরও মৃত্যু হয়। সামরিক বিশ্লেষকদের মতে, এই আত্মবিনাশী কিন্তু প্রতিশোধমূলক কৌশলের প্রতিফলনই দেখা যায় ইজ়রায়েলের সম্ভাব্য পরমাণু নীতিতে। ইতিহাস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি নেতা হিটলারের নেতৃত্বে সংঘটিত ‘হলোকাস্ট’-এ লক্ষ লক্ষ ইহুদির মৃত্যু ইজরায়েলের নিরাপত্তা ভাবনায় গভীর প্রভাব ফেলেছে। ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যতে অস্তিত্ব সংকট এড়াতে সর্বোচ্চ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার সিদ্ধান্ত নেয় দেশটি।
১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধ’-এর সময়ও পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। একাধিক আরব দেশ একযোগে আক্রমণ চালালে ইজরায়েল পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করেছিল বলে পরবর্তী সময়ে বিভিন্ন সূত্রে জানা যায়। যদিও যুদ্ধ দ্রুত শেষ হওয়ায় সেই পর্যায়ে যেতে হয়নি।
বর্তমানে ইরানের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হামলায় তেল আভিভ ও হাইফা-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি বেঞ্জামিন নেতিনয়াহু-এর দফতর লক্ষ্য করেও হামলার দাবি উঠেছে, যদিও তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে ইজরায়েল সরকার। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, যদি সংঘাত আরও তীব্র হয় এবং ইজরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে কি তারা ‘স্যামসন বিকল্প’ প্রয়োগ করবে? বিশেষজ্ঞদের মতে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে যুদ্ধের ভবিষ্যৎ গতিপ্রকৃতির উপর।

Post Views: 149

Continue Reading

Previous: কারবালায় ঈদ উদযাপন দেবাংশুর, সাক্ষাৎ এড়িয়ে গেলেন অসিত, তবে কী এখনও মেটেনি অভিমানের পালা
Next: ইরানে মার্কিন নিষেধাজ্ঞার শিথিল হওয়ার সম্ভাবনা; বিশ্ব তেল বাজারে ইতিবাচক ইঙ্গিতের জল্পনা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.