ওঙ্কার ডেস্ক: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্র ও শনি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি কমলেও গরম ও আর্দ্রতা বাড়বে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, আর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা আরও কমবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
এরপর সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, আর কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে, তবে শুক্রবার থেকে তীব্রতা কমবে।
