Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তবে কি আবারও নামবে তাপমাত্রা! না বজায় থাকবে গরমের অস্বস্তি! কি জানাচ্ছে হাওয়া অফিস…

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তবে কি আবারও নামবে তাপমাত্রা! না বজায় থাকবে গরমের অস্বস্তি! কি জানাচ্ছে হাওয়া অফিস…

Online Desk মে 17, 2026
FotoJet

ওঙ্কার ডেস্ক: রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চললেও ক্রমশ তাপমাত্রা বেড়েই চলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১ সপ্তাহের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। যার ফলে দিনের বেলায় বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া ।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনোও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

Post Views: 182

Continue Reading

Previous: যুবভারতীতে ডার্বির ফাইনালে দুই প্রধানের টার্গেট ট্রফি
Next: কেরল থেকে দিল্লিগামী ট্রেনে ভয়াবহ আগুন!

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.