Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিবার থেকেই কমবে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিমাণ, তবে কি বাড়বে তাপমাত্রা! কি জানাচ্ছে হাওয়া অফিস?

বৃহস্পতিবার থেকেই কমবে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিমাণ, তবে কি বাড়বে তাপমাত্রা! কি জানাচ্ছে হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 9, 2026
fgh.png

ওঙ্কার ডেস্ক: বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার বৃষ্টির ধারা বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রাও নেমেছে বেশ খানিকটা। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই রাজ্যে ঝড়-বৃষ্টির প্রভাব কমবে। এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও কমবে বলেও জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে সপ্তাহান্তে রাজ্যের তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্তে। পাশাপাশি বইছে হালকা ঝড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের উপর থেকে একটি অক্ষরেখা রয়েছে। যার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধুকছে। যার ফলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।

Post Views: 162

Continue Reading

Previous: বৈঠকে জ্ঞানেশের তোপের মুখে পড়েছিলেন, তার পরেই আধিকারিককে পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে দিল কমিশন!
Next: একই দিনে তিন জেলায় প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.