Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • একই দিনে তিন জেলায় প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা

একই দিনে তিন জেলায় প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা

Online Desk এপ্রিল 9, 2026
MODI.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গ ভোটের রঙ্গমঞ্চে টানটান লড়াই। নীল বাড়ী দখল করতে মরিয়া পদ্মশিবির। তৃণমূলও বাংলার সিংহাসনে আবারও বসতে ময়দানে কোমর বেধে নেমেছে। ভোটের আগে পদ্মশিবির ও ঘাসফুল শিবিরের প্রচার চলছে জোর কদমে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে একের পর এক জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিনভর তিনটি গুরুত্বপূর্ণ জেলায় জনসভা করবেন তিনি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।
সূত্রের খবর, দিনের শুরুতেই হলদিয়ায় সভা দিয়ে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে আসানসোল এবং সিউড়িতে জনসভা করবেন তিনি। ভোটের আবহে বাংলায় এই তিনটি সভা বিজেপির প্রচারে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত ৫ তারিখ কোচবিহারের রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’ করেছিলে মোদী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথমবার বাংলায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সভা মঞ্চ থেকে হুঙ্কার করেছিলেন, বাংলা থেকে মমতা সরকারকে বিতাড়িত করার জন্য। পধানমন্ত্রী জানিয়েছিলেন, এবার বাংলা থেকে ভয়কে দূর করতে হবে। পাশাপাশি বিজেপির গ্যারান্টি দিয়ে জানিয়েছিলেন, মোদী সরকার হলে বাংলার বিকাশ হবে।
আবারও বৃহস্পতিবার বাংলার তিন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। আসানসোল, হলদিয়া, বীরভূমে সভা। ভোটের আগে সভা থেকে কি বার্তা দেন মোদী, সেটাই দেখার।

Post Views: 89

Continue Reading

Previous: বৃহস্পতিবার থেকেই কমবে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিমাণ, তবে কি বাড়বে তাপমাত্রা! কি জানাচ্ছে হাওয়া অফিস?
Next: ভোট গোপন থাকবে, ওয়েব কাস্টিং নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করল কমিশন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.