Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট গোপন থাকবে, ওয়েব কাস্টিং নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করল কমিশন

ভোট গোপন থাকবে, ওয়েব কাস্টিং নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করল কমিশন

Online Desk এপ্রিল 9, 2026
VOTE.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করতে তৎপর কমিশন। একাধিক বার এই বিষয়ে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের নির্বাচনে রাজ্যের ১০০% বুথ থেকেই ওয়েব কাস্টিং করা হবে। তবে ওয়েব কাস্টিং নিয়ে সাধারণ মানুষের হাজারও প্রশ্ন ও বিভ্রান্তি দূর করতে একটি বিবৃতি জারি করেছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
কমিশনের তরফে জানানো হয়েছে, মানুষের মনে ওয়েব কাস্টিংয়ের ভুল ব্যাখ্যা রয়েছে। কিছু ব্যক্তি বা গোষ্ঠী ওয়েব কাস্টিংয়ের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ ভোটারদের মনে সংশয় তৈরি করার চেষ্টা করছে বলে কমিশনের অভিযোগও। সাধারণ মানুষ ভয় পাচ্ছেন, ক্যামেরা থাকায় তাদের ভোটদানের গোপনীয়তা নষ্ট হতে পারে। এই বিষয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে যে, কোনো অবস্থাতেই ক্যামেরা ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না। কমিশন জানিয়েছে, আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন।
কমিশন সূত্রে খবর, ক্যামেরাগুলি শুধুমাত্র ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহার করা হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেদিকে নজর রাখছে কমিশন।
সূত্রের খবর, প্রতিটি বুথে দুই থেকে তিনটি করে ক্যামেরা বসানো থাকবে। বুথের ভিতর ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে। প্রতিটি বুথকে সরাসরি কমিশনের নজরদারির আওতায় আনা হবে।

Post Views: 56

Continue Reading

Previous: একই দিনে তিন জেলায় প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা
Next: নেতানিয়াহুর লেবানন হামলা যে ভাবে ইরানযুদ্ধের পুনঃসূচনা করতে পারে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.