Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেতানিয়াহুর লেবানন হামলা যে ভাবে ইরানযুদ্ধের পুনঃসূচনা করতে পারে

নেতানিয়াহুর লেবানন হামলা যে ভাবে ইরানযুদ্ধের পুনঃসূচনা করতে পারে

Online Desk এপ্রিল 9, 2026
lebanon.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে দু সপ্তাহের জন্য সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছিল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু লেবাননে ইজরায়েলের হামলা যুদ্ধ পুনরায় শুরু হতে চলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরেও তেহরান ও উপসাগরীয় আরব দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। তা সত্ত্বেও উভয় পক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে বিজয় হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর ইজরায়েল হামলা করার পর পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। সে দেশের বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকায়ও আঘাত হানে নেতানিয়াহু বাহিনী। উল্লেখ্য, বুধবার বিকেলে বৈরুতের আবাসিক এলাকাগুলোতে পরপর পাঁচটি হামলা চালায় ইজরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, এই যুদ্ধের সবচেয়ে বড় সমন্বিত হামলা চালিয়েছে তারা। দশ মিনিটের মধ্যে নেতানিয়াহু বাহিনী বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। লেবাননের তরফে জানানো হয়েছে, মোট ২৫৪ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ১,১০০ জনেরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বৈরুতে, এই শহরে ৯১ জন নিহত হয়েছেন। লেবাননের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, ইজরায়েল বুধবার দক্ষিণ লেবাননকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতেও হামলা চালিয়েছে। সেতুটি লিতানি নদীর উপর ছিল। এই নদীটি ইজরায়েল সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার উত্তরে বয়ে গেছে।

অন্য দিকে লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হত্যালীলার প্রতিবাদ জানিয়েছে ইরান। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান।

Post Views: 136

Continue Reading

Previous: ভোট গোপন থাকবে, ওয়েব কাস্টিং নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করল কমিশন
Next: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডালু খান চৌধুরী, শোকপ্রকাশ শুভঙ্কর, অধীরের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.