Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডালু খান চৌধুরী, শোকপ্রকাশ শুভঙ্কর, অধীরের

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডালু খান চৌধুরী, শোকপ্রকাশ শুভঙ্কর, অধীরের

Online Desk এপ্রিল 9, 2026
dalu.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদহ জেলা কংগ্রেসের অন্যতম স্থপতি আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৮৯ বছর বয়সে বুধবার সকালে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মালদহের রাজনীতিতে। শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রাক্তন প্রদশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
পরিবার সূত্রে খবর, কলকাতায় রয়েছেন প্রয়াত ডালু খানের স্ত্রী। ছেলে কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী রাতেই কলকাতা থেকে মালদহে পৌঁছন। বৃহস্পতিবার কলকাতা থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে মালদহে। সেখানেই শেষকৃত্য হবে। ডালু খান চৌধুরীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শোক বার্তায় তিনি বলেন, ‘মালদহ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) বাবুর প্রয়াণে আমরা গভীর শোকাহত। জনকল্যাণমূলক এবং সামাজিক কর্মকাণ্ডে প্রয়াত আবু হাসেম খান চৌধুরীর ভূমিকা আক্ষরিক অর্থেই প্রয়াত জননেতা এ.বি.এ. গনি খান চৌধুরীর উত্তরাধিকার বহন করেছিল। ডালু বাবু’র প্রয়াণ কংগ্রেসের পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি। আমার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক দীর্ঘ দিনের। ব্যক্তিগত জীবনেও আমি শুভানুধ্যায়ী হারা হলাম। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং তাঁর অগণিত কর্মী সমর্থকদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।’ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শোকপ্রকাশ করে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমার প্রিয় ডালু দার মৃত্যুর খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি যেন আমার অত্যন্ত কাছের একজন মানুষকে হারালাম। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

উল্লেখ্য, ১৯৩৮ সালের ১২ জানুয়ারি মালদহের খান চৌধুরী পরিবারে জন্ম ডালু খান চৌধুরীর। দাদা গণি খান চৌধুরীর হাত ধরেই রাজনীতির জগতে আসা। গণি খানের মৃত্যুর পর মালদহে তিনিই হয়ে ওঠেন কংগ্রেসের রক্ষক। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০০৯ সাল থেকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি।

Post Views: 92

Continue Reading

Previous: নেতানিয়াহুর লেবানন হামলা যে ভাবে ইরানযুদ্ধের পুনঃসূচনা করতে পারে
Next: ভোটের আনুষ্ঠানিক সূচনা, বিধানসভা ভোট প্রক্রিয়া শুরু হয়েছে আসাম কেরলম পুদুচেরিতে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.