Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটের আনুষ্ঠানিক সূচনা, বিধানসভা ভোট প্রক্রিয়া শুরু হয়েছে আসাম কেরলম পুদুচেরিতে

ভোটের আনুষ্ঠানিক সূচনা, বিধানসভা ভোট প্রক্রিয়া শুরু হয়েছে আসাম কেরলম পুদুচেরিতে

Online Desk এপ্রিল 9, 2026
vote.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটপর্বের আনুষ্ঠানিক সূচনা। আসাম কেরলম পুদুচেরিতে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। তিনটি রাজ্যই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামে বিজেপি সরকার ছিলই। তৃতীয়বার ক্ষমতা ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বিজেপি। অন্যদিকে কেরলে পঞ্চমবারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া বামফ্রন্ট। আর পুদুচেরিতে এন রাঙ্গাস্বামীর নেতৃত্বাধীন এআইএনআরসি চতুর্থবার জয়ের লক্ষ্যে লড়াইয়ে।
তিন রাজ্যের মধ্যে আসাম ভোটে আলাদা নজর রয়েছে। মঙ্গলবারই শেষ হয়েছে প্রচারপর্ব। বিজেপি এবং কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ে। নির্বাচনী প্রতিশ্রুতিতে একাধিক বড় ঘোষণা করেছে বিজেপি। ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা, ২ লক্ষ চাকরি, ২টি এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি, বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়ন ও সংযোগব্যবস্থায় ৫ লক্ষ কোটি তাজা বিনিয়োগ।
উল্লেখ্য, ২০২৩ সালে ডিলিমিটেশনের পর এই প্রথম ভোট হচ্ছে আসামে। এই প্রক্রিয়ায় ভোট কেন্দ্রগুলির সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে যেসব কেন্দ্রে মুসলিম ভোটারদের প্রভাব বেশি ছিল, সেগুলির সংখ্যা কমে গিয়েছে।
আসামে এবারের নির্বাচনের বড় ইস্যু জুবিন গর্গের মৃত্যু। স্থানীয় প্রশাসন এটিকে দুর্ঘটনা বললেও, আসাম পুলিশ দাবি করেছিল এটি ‘খুন’। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে ‘ন্যায়’ দেবে।
অন্যদিকে, কেরলে সকাল থেকে ভোট শুরু হয়েছে। পুদুচেরিতেও মানুষ ভোট দিচ্ছেন। সব মিলিয়ে ভোটের ফলাফল কী হয়, সেদিকে নজর থাকবে।

Post Views: 99

Continue Reading

Previous: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডালু খান চৌধুরী, শোকপ্রকাশ শুভঙ্কর, অধীরের
Next: কত টাকার সম্পত্তি রয়েছে মমতা ব্যানার্জীর? জেনে নিন

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.