ওঙ্কার ডেস্ক: নিম্নচাপ সরে যাওয়ার কারণে বৃষ্টির দাপট কমেছে দক্ষিণবঙ্গে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অসস্তি বাড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার ২১শে জুলাই-এর দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সপ্তাহান্তে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়।
