Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে মাদক পাচার ও যৌন শোষণের অভিযোগ, পাঁচটি ফেডারাল মামলা

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে মাদক পাচার ও যৌন শোষণের অভিযোগ, পাঁচটি ফেডারাল মামলা

Online Desk জুলাই 20, 2025
doctor.png

ওঙ্কার ডেস্ক: নিউ জার্সিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ঋতেশ কালরার (৫১) বিরুদ্ধে গুরুতর অভিযোগের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। অবৈধভাবে বিপজ্জনক মাত্রায় মাদকজাত ওষুধ বিতরণ, স্বাস্থ্যবিমা প্রতারণা এবং প্রেসক্রিপশনের বিনিময়ে রোগীদের যৌন সুবিধা দাবি—এই তিনটি অভিযোগে ইতিমধ্যেই পাঁচটি ফেডারাল মামলা রুজু হয়েছে তাঁর নামে।
মার্কিন প্রসিকিউটরদের দাবি, সেককস শহরের বাসিন্দা এই অভ্যন্তরীণ চিকিৎসক ‘ফেয়ার লন’ এলাকার একটি ক্লিনিকে বছরের পর বছর ধরে রোগীদের জন্য অযথা ও বিপজ্জনক মাত্রায় অক্সিডসিন সহ শক্তিশালী মাদক ওষুধ প্রেসক্রাইব করতেন। তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৯ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ৩১ হাজারেরও বেশি প্রেসক্রিপশন লিখেছেন, যেগুলির প্রায় কোনওটাই যথাযথ চিকিৎসা প্রয়োজনে ছিল না। এমনও জানা যাচ্ছে নেশাগ্রস্ত রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে কালরা গড়ে তুলেছিলেন একটি ‘পিল মিল’। অভিযোগ, টাকা বা যৌন সুবিধার বিনিময়ে অবাধে প্রেসক্রিপশন জারি করতেন তিনি। একাধিক প্রাক্তন কর্মী ও মহিলা রোগীর বয়ান অনুযায়ী, চিকিৎসা চলাকালীন তাঁদের উপর যৌন হেনস্থা চালানো হয়। এক রোগীর অভিযোগ, তাঁকে বারবার মৌখিক ও শারীরিকভাবে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। এছাড়া, কালরার বিরুদ্ধে নিউ জার্সির মেডিকেড প্রকল্পে ভুয়ো বিলিং এবং ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডে জালিয়াতিরও প্রমাণ মিলেছে। অভিযোগ, একাধিক ‘ঘোস্ট অ্যাপয়েন্টমেন্ট’ দেখিয়ে বিমা সংস্থার কাছে টাকা তুলেছেন তিনি। এমনকি এক বন্দি রোগীর নামেও ওষুধের প্রেসক্রিপশন জারি করেছেন, যাঁর সঙ্গে কোনও সরাসরি সাক্ষাৎকারই নাকি হয়নি।
সম্প্রতি কালরাকে স্থানীয় আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট জাজ আন্দ্রে এম এস্পিনোসা শর্তসাপেক্ষে তাঁকে জামিনে মুক্তি দেন। ১ লক্ষ ডলারের ‘আনসিকিউরড বন্ড’-এর বিনিময়ে জামিন পেলেও আপাতত গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁর চিকিৎসাপত্র জারি ও চিকিৎসা-অনুশীলনের অধিকার স্থগিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর ক্লিনিকও।
ঋতেশের বিরুদ্ধে যদি সব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রতিটি অবৈধ ওষুধ বিতরণের জন্য সর্বাধিক ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক মিলিয়ন ডলার জরিমানা, আর প্রতিটি স্বাস্থ্যবিমা প্রতারণার জন্য ১০ বছর জেল ও ২.৫ লক্ষ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা গিয়েছে।

Post Views: 238

Continue Reading

Previous: ২১শে জুলাই ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস
Next: ২১ জুলাই ধর্মতলা সভা ঘিরে নজিরবিহীন পর্যবেক্ষণ হাই কোর্টের, জনদুর্ভোগ রোধে শর্ত কলকাতা পুলিশকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.