Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২১শে জুলাই ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস

২১শে জুলাই ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস

Online Desk জুলাই 20, 2025
wea.png

ওঙ্কার ডেস্ক: নিম্নচাপ সরে যাওয়ার কারণে বৃষ্টির দাপট কমেছে দক্ষিণবঙ্গে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অসস্তি বাড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার ২১শে জুলাই-এর দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সপ্তাহান্তে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়।

Post Views: 213

Continue Reading

Previous: অনুপ্রবেশকারীদের ধরতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরায়
Next: যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে মাদক পাচার ও যৌন শোষণের অভিযোগ, পাঁচটি ফেডারাল মামলা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.