Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীতের আমেজ নেই মকর সংক্রান্তিতেও, বুধবার থেকে ফের নামতে পারে পারদ

শীতের আমেজ নেই মকর সংক্রান্তিতেও, বুধবার থেকে ফের নামতে পারে পারদ

Online Desk জানুয়ারি 13, 2025
FotoJet.jpg

ওঙ্কার ওয়েব ডেস্ক: মকর সংক্রান্তিতেও শীতের পূর্বাভাস দিল না আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী বুধবার দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হতে পারে। এছাড়া শীতের আমেজ কিছুটা থাকলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। পরিষ্কার থাকবে আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রের খবর, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরে রয়েছে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিংয়ে বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের সব জেলাতে ঘন কুয়াশাজনিত সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে আবারও ঢুকতে চলেছে একটি পশ্চিমী ঝঞ্জা। যার প্রভাবে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, পৌষ মাসেও বাংলায় জাঁকিয়ে শীতের দেখা নেই। যাতে মাঘ মাসে শীত খানিক উপভোগ্য হয়, সেই আশায় এখন রাজ্যবাসী।

Post Views: 105

Continue Reading

Previous: ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত জুকারবার্গ, প্রযুক্তি দুনিয়ার আর কে কে থাকছেন?
Next: পাগল কুকুরের আতঙ্কে বাঁকুড়ার এলাকাবাসীরা, আহত ১৫

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.