Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোমবার থেকেই ভিজতে চলেছে গোটা বঙ্গ, গরমের দাবদাহ থেকে ক্ষনিকের স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী

সোমবার থেকেই ভিজতে চলেছে গোটা বঙ্গ, গরমের দাবদাহ থেকে ক্ষনিকের স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী

Online Desk এপ্রিল 28, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সোমবার থেকেই ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায় । আজ, সোমবারও তা অব্যাহত থাকবে। সোমবার থেকে টানা বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস রয়েছে।

এরপর আগামীকাল মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টিরও সম্ভবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে আগামী ৩-৪ দিনে অনেকটাই তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে বঙ্গবাসী ।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Post Views: 270

Continue Reading

Previous: মাথায় গুলি লেগে মৃত্যু, আত্মহত্যা না খুন?
Next: ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.