Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন, কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন অপসারণ প্রক্রিয়া। উত্তর দিনাজপুর জেলার আগডিমটি-খন্তি গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল। অনাস্থা প্রস্তাবের জেরে প্রধান পদ থেকে অপসারিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধান অপসারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মোট ২৮ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৯ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই প্রধান পদ থেকে অপসারণ করা হয় জাকির হোসেনকে। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই জাকির হোসেনকে এলাকায় সেভাবে দেখা যাচ্ছে না। সেই সুযোগে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা বলে পরিচিত একাংশের সদস্যরা একজোট হয়ে অনাস্থা প্রস্তাব এনে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আগডিমটি-খন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে জাকির হোসেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নতুন প্রধান নির্বাচনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আগামী দিনে পঞ্চায়েতের নেতৃত্ব কার হাতে যায়

Post Views: 13

Continue Reading

Previous: নেই নির্বাচিত পুরবোর্ড; সম্পত্তি কর আদায় বিভাগে বিপত্তিতে কলকাতা পুরসভা
Next: দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

সম্পর্কিত গল্প

Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

নদীর চর থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের!

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

Online Desk জুলাই 29, 2026
KMC.png

নেই নির্বাচিত পুরবোর্ড; সম্পত্তি কর আদায় বিভাগে বিপত্তিতে কলকাতা পুরসভা

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.