Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮ শতাংশ, মমতা বললেন ‘তৃণমূল জিতছে’

দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮ শতাংশ, মমতা বললেন ‘তৃণমূল জিতছে’

Online Desk এপ্রিল 29, 2026
mamata-banerjee-s.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুসারে দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। এই জেলায় ভোট পড়েছে ৮৩.১১ শতাংশ। তার পরেই রয়েছে হুগলি। এই জেলায় ভোট দানের হার ৮০.৭৭ শতাংশ। এ ছাড়া হাওড়াতে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ, কলকাতা উত্তরে ভোট দানের হার ৭৮.০০ শতাংশ, কলকাতা দক্ষিণে ৭৫.৩৮ শতাংশ, নদিয়ায় ৭৯.৭৯ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৫ শতাংশ।

বুধবার কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘তৃণমূলই জিতছে। সিআরপিএফ আমাদের লোকজনদের উপর অত্যাচার করেছে। কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক, মেয়েদের মেরেছে। এটা কী ওদের ডিউটি? এটা ওরা করতে পারে না’ তৃণমূল সুপ্রিমো আরও দাবি করেন ‘বিজেপি হারছে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হবে তৃণমূলের।”

উল্লেখ্য, প্রথম দফায় ১৫২ আসনে সম্মিলিত ভাবে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৭৮.৭৭ শতাংশ। দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত পড়া ভোটের হারের চেয়ে সামান্য বেশি। প্রসঙ্গত কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নির্বাচন হচ্ছে। প্রথম দফার ভোট মোটের নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় দফা নিয়ে সতর্ক ছিল নির্বাচন কমিশন। বেশকিছু বুথে গোলমালের খবর মিললেও কোনও রক্তপাতের ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। অনেকে আশা করছেন দ্বিতীয় অর্থাৎ শেষ দফা শান্তিপূর্ণ ভাবেই শেষ হতে চলেছে। আর এটা হলে বাংলার নির্বাচনী ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এ বারের নির্বাচন। কারণ গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছিল ভোট পরবর্তী হিংসার ঘটনায়। এই নির্বাচনে কোনও রক্তপাত ছাড়াই নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে।

Post Views: 92

Continue Reading

Previous: বেলা বাড়তেই অগ্নিগর্ভ বেহালা! তৃণমূল কর্মীদের ওপর কেন্দ্রীয় বাহিনীর মারের অভিযোগ
Next: ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা, বুথে সৌজন্যের নজির হুগলিতে তৃণমূল-সিপিএম প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়

সম্পর্কিত গল্প

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.