Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যে ‘শিশুসাথী প্রকল্পে’ বরাদ্দ বাড়তি ৩০০ কোটি টাকা ! চিকিৎসার পরিসর বাড়ানোর কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ‘শিশুসাথী প্রকল্পে’ বরাদ্দ বাড়তি ৩০০ কোটি টাকা ! চিকিৎসার পরিসর বাড়ানোর কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 6, 2025
Sisu.jpg

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের শিশুসাথী প্রকল্পে নজর দিল রাজ্য। এই প্রকল্পে নতুন করে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই বাড়তি বরাদ্দের কথা জানিয়েছেন। ২০১৩ সাল থেকেই সামাজিক প্রকল্প হিসেবে ‘শিশুসাথী’ চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে সরকারি হাসপাতালে বিনামূল্যে শিশুদের নানা রোগের চিকিৎসা হয়। তবে দূরারোগ্য চিকিৎসা পাওয়া যেতো না এতদিন। এবার শিশুসাথী’র আওতায় শিশুদের দূরারোগ্য কিছু হৃদযন্ত্রের রোগের চিকিৎসা হবে সরকারি খরচে। সেই বাবদ ৩০০ কোটি টাকা নতুন করে বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুটের মতো দূরারোগ্য ব্যাধির শিকার হয় সদ্যোজাত শিশুর একটা অংশ। এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। সরকারি তথ্য বলছে , অন্তত ৬৩ হাজারের বেশি শিশু এই সব রোগের শিকার। এবার এসব রোগের চিকিৎসা হবে একেবারে নিখরচায়। এর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় ধীরে ধীরে গঠন করা হবে বিশেষ ‘শিশুসাথী ইউনিট’, যেখানে প্রশিক্ষিত চিকিৎসক দল শিশুদের জটিল রোগের চিকিৎসা করবেন। এই কেন্দ্রগুলিতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও শল্যচিকিৎসার সুবিধাও বাড়ানো হবে।

প্রসঙ্গত,নানা ধরনের অসুখ নিয়ে প্রতিদিন পৃথিবীর আলো দেখে বহু শিশু। কারও হৃদযন্ত্রের গুরুতর সমস্যা, কারও আবার অন্য কিছু। গোড়া থেকেই সেসব অসুখের চিকিৎসা না করলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। অথই জলে পড়ে যান অভিভাবকরা। এবার বাড়তি বরাদ্দ্য স্বাভাবিক ভাবে খুশি অভিভাবকরা।

Post Views: 208

Continue Reading

Previous: আগামী বছর ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র
Next: শোভন-বৈশাখীর পথে নেই তাপস রায় ! বললেন, ‘আমি সুবিধাবাদী নই’

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.