Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • ফের শুট আউট মালদায়, মৃত তৃণমূল কর্মী গুরুতর আহত তৃণমূল নেতা

ফের শুট আউট মালদায়, মৃত তৃণমূল কর্মী গুরুতর আহত তৃণমূল নেতা

Online Desk জানুয়ারি 14, 2025
gun.jpg

ওঙ্কার ডেস্কঃ দুলাল সরকার খুনের বারো দিনের মাথায় মালদহে ফের শুট আউট। আক্রান্ত হল এক তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল কালিয়াচক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কালিয়াচকের নয়া বস্তি এলাকায় রাস্তা ও নিকাশি উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। সেইসময় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বকুল শেখের ওপর। সেই স্থানেই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান তৃণমূল নেতা। এই গুলি চালানোর ঘটনায় বকুল শেখ ছাড়াও আহত হন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে অঞ্চল সভাপতি এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। দুজনেরই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হাসান শেখ নামক এক তৃনমূল কর্মীর মৃত্যু ঘটেছে। তাছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অনুমান করা হচ্ছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই আক্রমণ করা হয়েছে, কিন্তু এখনও কারণ জানা যায়নি ঘটনাটি সম্পূর্ণ ধোঁয়াশা। পুলিশ সূত্রের খবর, বকুল শেখ জাকির নামক এক ব্যাক্তির ওপর চক্রান্তের অভিযোগ তুলেছেন। অনুষ্ঠান চলাকালীন তৃণমূল নেতা জাকির অনুষ্ঠানে বাধার সৃষ্টি করে এবং সেইসময়ই দুষ্কৃতিরা গুলি চালায় বলে অভিযোগ । তৃণমূল নেতা দুলাল সরকার খুনের মামলার রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত হলেন আরেক তৃনমূল নেতা।এই ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Views: 132

Continue Reading

Previous: ইজরায়েল ও হামাস চলতি সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তিতে সই করতে পারে, দাবি বাইডেনের
Next: একাধিকবার গণধর্ষণ ও ব্ল্যাকমেল, কেরলের কিশোরী অ্যাথলিটের ভয়াবহ পরিণতি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.