Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আরামবাগ কেন্দ্রঃ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলির টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

আরামবাগ কেন্দ্রঃ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলির টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

Online Desk মার্চ 1, 2024
40.png

তাপসী রায় প্রধানঃ লোকসভা ভোটের দামামা বেজে গেছে। যেকোন দিন ঘোষণা হবে ভোটের দিনক্ষণ। প্রার্থী বাছাইও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। প্রার্থীদের নাম ঘোষণার আগে চলছে জোর জল্পনা। কে হবেন প্রার্থী! শাসক দল তৃণমূলের হয়ে কারা লড়বেন ৪২ টি আসনে!
সূত্রের খবর, একাধিক আসনে নতুন মুখ চাইছে নেতৃত্ব। সবার প্রথমে যে কেন্দ্রের নামগুলি উঠে আসছে তা হল আরামবাগ, বসিরহাট, যাদবপুর।
আজ প্রথম পর্বে আমরা বলবো হুগলী জেলার আরামবাগ কেন্দ্র নিয়ে-
১৯৬৭ সালে আরামবাগ লোকসভা আসন থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অমিয়নাথ বোস। ১৯৭২ এর নির্বাচনে সাংসদ হন সিপিআইএম’র মনোরঞ্জন হাজরা। ১৯৭৭ সালে আরামবাগ কেন্দ্রটি দখল করে ভারতীয় লোক দল। সাংসদ নির্বাচিত হন প্রফুল্লচন্দ্র সেন। ১৯৮০ সালে আসনটি ফের দখল করে সিপিআইএম। সাংসদ নির্বাচিত হন বিজয়কৃষ্ণ মোদক। ১৯৮৪ সাল থেকে ২০০৪ হুগলির আরামবাগ লোকসভা আসনে টানা সাতবার সাংসদ নির্বাচিত হন অনিল বসু। ২০০৪ সালের লোকসভা ভোটে ৫ লক্ষ ৯২ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। সেই ভোটে আরামবাগে অবাধ রিগিং ও বুথ দখলের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০০৯ লোকসভা নির্বাচনে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী করে শক্তি মোহন মালিকে। বড় ব্যবধানে জিতে সাংসদ নির্বাচিত হন শক্তিমোহন মালিক।
২০১৪ সালে আরামবাগ লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটে। সাংসদ নির্বাচিত হন সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলি। ২০১৪ সালে এহেন আরামবাগ আসনে তৃণমূলের জয় ছিল ঐতিহাসিক মাইলফলক। সিপিএম প্রার্থীকে শুধু পরাস্ত করা নয়, তৃণমূল সাড়ে ৩ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোট আসতে আসতেই অপরূপার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হতে শুরু করে। বিশেষ করে ২০১৬ সালে বিধানসভা ভোটের সময়ে যে নারদ স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশিত হয়, তাতেও দেখা যায় অপরূপাকে। শুধু তা নয়, অপরূপা ও তাঁর স্বামী সাকির আলির বিরুদ্ধে দলের মধ্যে থেকেই অভিযোগ উঠতে শুরু করে। তার পরেও উনিশের লোকসভা ভোটে প্রার্থী করা হয়েছিল তাঁকে। উনিশে একবারে কান ঘেঁষে জিতেছিলেন অপরূপা। বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান ছিল মাত্র ১১৪২ ভোটের। তৃণমূল সূত্রে খবর, আরামবাগ বর্তমান সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলির টিকিট পাওয়ার সম্ভাবনা এবার খুবই ক্ষীণ।
তার উপর তণমূলের সাংসদের বিরুদ্ধে স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। শুধু জেলা সংগঠনের রিপোর্ট নয়, দল সমীক্ষা করে দেখেছে অপরূপার জনপ্রিয়তা নেই। তাই মুখ বদল করতে চাইছে তৃণমূল। আরামবাগ লোকসভা আসন ২০১৪ সাল থেকে তা তফশিলি জাতির জন্য সংরক্ষিত। ফলে আরামবাগে নতুন মুখ বাছতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার একটি তফশিলি মুখ খুঁজে আনতে হবে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে আরামবাগ থেকে প্রার্থী করতে পারে বলে তৃণমূল সূত্রের খবর।

Post Views: 99

Continue Reading

Previous: ‘নজরুল মেলা’য় দারুণ চমক! ভিড় দর্শনার্থীদের
Next: ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক’ – কুণাল ঘোষ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.