Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অধীর চৌধুরীর কনভয়ে ধাক্কা ট্রাকের, সুরক্ষিত কংগ্রেস প্রার্থী

অধীর চৌধুরীর কনভয়ে ধাক্কা ট্রাকের, সুরক্ষিত কংগ্রেস প্রার্থী

Online Desk এপ্রিল 9, 2026
adhir-car.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন। আর সেই পথেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এসকর্ট গাড়িতে ধাক্কা দিল ট্রাক। এই ঘটনায় কয়েক জন জখম হলেও সুরক্ষিত আছেন কংগ্রেস নেতা। বুধবার কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
অধীর রঞ্জন চৌধুরীর এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কার খবর পেয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যে গাড়িটিতে ট্রাক ধাক্কা মেরেছে সেটিতে ছিলেন অধীরের নিরাপত্তায় থাকা জওয়ানরা। কয়েক জন দুর্ঘটনার ফলে আঘাত পেয়েছেন। তবে কংগ্রেসের অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ কোনও সহযোগিতা করেনি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বুধবার কান্দিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীর। সেখান থেকে ফিরছিলেন তিনি। সেই ফেরার পথেই দুর্ঘটনা। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অধীরের এসকর্ট গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।
হাত শিবিরের অভিযোগ, দুর্ঘটনার পর ২০ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও কান্দি থানার আইসি ঘটনাস্থলে আসেননি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গলদ ছিল কিনা তা জানতে কমিশন রিপোর্ট তলব করেছে।

Post Views: 100

Continue Reading

Previous: কত টাকার সম্পত্তি রয়েছে মমতা ব্যানার্জীর? জেনে নিন
Next: বাড়িতে জমানো কাঁড়ি কাঁড়ি নগদ, রয়েছে বহু গয়না ও গাড়ি, আয়ের সঙ্গে মিল না থাকায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের সরকারি কর্তা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.