Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়িতে জমানো কাঁড়ি কাঁড়ি নগদ, রয়েছে বহু গয়না ও গাড়ি, আয়ের সঙ্গে মিল না থাকায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের সরকারি কর্তা

বাড়িতে জমানো কাঁড়ি কাঁড়ি নগদ, রয়েছে বহু গয়না ও গাড়ি, আয়ের সঙ্গে মিল না থাকায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের সরকারি কর্তা

Online Desk এপ্রিল 9, 2026
kalingiri.jpg

ওঙ্কার ডেস্ক: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকায় অন্ধ্রপ্রদেশে এক সরকারি কর্তাকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। সে রাজ্যের দুর্নীতিদমন শাখা এসিবি এই গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃত সরকারি মহিলা কর্তার নাম কালিঙ্গিরি সাঁথি। তিনি রাজ্যের এনডাওমেন্ট দফতরের অ্যাসিসট্যান্ট কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৭ এপ্রিল বিজয়ওয়াড়ায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কালিঙ্গিরি দুর্নীতির সঙ্গে জড়িত এই অভিযোগ আগেই উঠেছে। গোপন সূত্রে এ বিষয়ে নিশ্চিত হয়ে মঙ্গলবার কালিঙ্গিরির বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে যান দুর্নীতিদমন শাখার গোয়েন্দারা। বিজয়ওয়াড়ায় তাঁর ফ্ল্যাটে অভিযান চালান এসিবি আধিকারিকরা। শুধু তাই নয় তাঁর মায়ের মালিকানাধীন দোকানেও হানা দেয় এসিবি। তল্লাশি চালানো হয় ওই মহিলা কর্তার পৈতৃক বাড়ি এবং বোনের বাড়িতেও
রিপোর্ট অনুসারে তল্লাশি অভিযান শেষে কালিঙ্গিরির বহু স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিস মিলেছে। যার মূল্য কয়েক কোটি টাকা। বিশাখাপত্তনমে ফ্ল্যাট থেকে নগদ কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বহু সোনার গয়না এবং রুপোর গয়না ও সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি দামি গাড়ি ও বাইকও। তাঁর নামে আর কোথায় কোথায় সম্পত্তিই রয়েছে তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

Post Views: 95

Continue Reading

Previous: অধীর চৌধুরীর কনভয়ে ধাক্কা ট্রাকের, সুরক্ষিত কংগ্রেস প্রার্থী
Next: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আগামী সপ্তাহে পদত্যাগ নীতীশের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.