Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আগামী সপ্তাহে পদত্যাগ নীতীশের

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আগামী সপ্তাহে পদত্যাগ নীতীশের

Online Desk এপ্রিল 9, 2026
nitish-samrat.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের দুই দশকের দীর্ঘ মেয়াদ শেষের পথে। শুক্রবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার কথা তাঁর। তার আগে বৃহস্পতিবার নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রবীণ রাজনীতিবিদ। নীতীশের পর বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরি, এমনটাই খবর সূত্রের। সম্রাট বর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনু করছেন।
সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে আগামী ১৪ এপ্রিল পদত্যাগ করতে পারেন নীতীশ কুমার। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, ওই দিনেই এনডিএ বিধানসভা দলের বৈঠকে তা নির্ধারণ হওয়ার কথা। তবে নীতীশের উত্তরসূরি হিসেবে সবার থেকে দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। নীতীশ কুমার গত ৩০ মার্চ বিহার বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন। এর পর তাঁর ‘পুনর্বাসনের’ জন্য নয়াদিল্লিতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। দশ বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৭ মার্চ এনডিএ-এর আরও চার প্রার্থীর সঙ্গে রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন। নীতীশ কুমারের দীর্ঘ দিনের ইচ্ছা তিনি বিহার বিধানসভার উভয় কক্ষের পাশাপাশি সংসদের উভয় কক্ষের সদস্য হতে চান। তাঁর সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তার ১২ দিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছর বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে এনডিএ-কে বিপুল জয়লাভ করে। মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার শপথ নেওয়ার কয়েক মাস পরেই তিনি পদত্যাগের কথা জানান।
যদিও নীতীশের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়া নিয়ে বিরোধীরা সমালোচনায় সরব হয়েছেন। বিহারের বিরোধী দল আরজেডি-র কার্যনির্বাহী সভাপতি তেজস্বী যাদবের দাবি, নীতীশের দলের প্রধান জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টি-র প্ররোচনায় নীতীশ রাজ্যসভায় যেতে বাধ্য হয়েছেন।

Post Views: 100

Continue Reading

Previous: বাড়িতে জমানো কাঁড়ি কাঁড়ি নগদ, রয়েছে বহু গয়না ও গাড়ি, আয়ের সঙ্গে মিল না থাকায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের সরকারি কর্তা
Next: অসম ভোট : জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, কংগ্রেস উভয়েই

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.