Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসম ভোট : জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, কংগ্রেস উভয়েই

অসম ভোট : জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, কংগ্রেস উভয়েই

Online Desk এপ্রিল 9, 2026
ASSAM-1.jpg

ওঙ্কার ডেস্ক : অসমে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই জয়ের ব্যাপারে ষোলোয়ানা আত্মবিশ্বাস দেখিয়েছে বিজেপি, কংগ্রেস উভয় পক্ষই। উভয়েই রাজ্যবাসীকে বৃহস্পতিবার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে।

দিসপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ মারিকালং হাই স্কুল ভোটকেন্দ্রের উত্তর অংশে তাঁর ভোট দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এইমাত্র আমার ভোট দিয়েছি। দিসপুর থেকে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আমার ভোটাধিকার হস্তান্তর করতে পারিনি, যে কারণে আমি এখানে ভোট দিতে এসেছি।”

কংগ্রেস সাংসদ গৌরব গগৈও তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেইসঙ্গে জয় নিয়ে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা একটি নতুন অসম গড়তে সক্ষম হব। আমরা ক্ষমতায় এলে সমের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করব এবং অভিবাসন বন্ধ করার জন্যও কাজ করব।”

কংগ্রেসের আরেক সাংসদ রাকিবুল হোসেন এদিন সপরিবারের ভোট দেওয়ার পর বলেছেন, “আমি এখানে আমার ভোট দিয়ে গণতান্ত্রিক কর্তব্য পালন করতে এসেছি। আমি এমন কিছু বলব না যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।”

উধারবন্ড কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। উৎসাহিত করেছেন ভোটারদের। তিনি বলেন, “আমি সবাইকে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করছি। আমি আশা করি আসম উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং রাজ্যের অগ্রগতির জন্য ভোটাররা বিজেপিকে সমর্থন করবে।”

মাজুলির কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল পেগু ভোটগ্রহণের দিনটিকে গণতন্ত্রের উৎসব হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আজ আমাদের গণতন্ত্রের জন্য একটি আনন্দের মুহূর্ত, কারণ বিপুল সংখ্যক মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে বেরিয়েছেন।”

সাদিয়ার বিজেপি প্রার্থী বলিন চেতিয়া তাঁর দলের শক্তির উপর আস্থা প্রকাশ করেছেন। বলেছেন, “অসম এবং বিশেষ করে যুবসমাজ বিজেপির সঙ্গে আছে, কারণ তাঁরা সরকারের কাজের ওপর আস্থা রাখেন”

বিজেপি নেতা মানব ডেকা ভোটগ্রহণ চলাকালীন উৎসবমুখর পরিবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, “অসমে নির্বাচন উৎসবের মতো পালিত হয়। আমি সকলের মঙ্গল কামনা করি এবং সকল নাগরিককে ভোট দিতে এগিয়ে আসার জন্য আবেদন জানাই।” সেইসঙ্গে ভোটের প্রচার চলাকালীন যদি তিনি কোনো আপত্তিকর মন্তব্য করে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

Post Views: 95

Continue Reading

Previous: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আগামী সপ্তাহে পদত্যাগ নীতীশের
Next: বিজেপির সঙ্গে হাজার কোটির ডিল হুমায়ুনের! বিস্ফোরক ভিডিও ফাঁস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.