Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপির সঙ্গে হাজার কোটির ডিল হুমায়ুনের! বিস্ফোরক ভিডিও ফাঁস

বিজেপির সঙ্গে হাজার কোটির ডিল হুমায়ুনের! বিস্ফোরক ভিডিও ফাঁস

Online Desk এপ্রিল 9, 2026
humayun-kobir.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটের আগে নতুন দল প্রকাশ। দলের নাম প্রকাশের দিন প্রার্থীর নাম প্রকাশ, হুমায়ুন কবীরের একাধিক ইস্যু নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। হুমায়ুন কবীর আসলে বিজেপির হয়ে কাজ করছেন, এই অভিযোগ আগেই করেছে তৃণমূল। সেই অভিযোগে যেন সিলমোহর পড়ল। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি।
ওই ভিডিও-য় হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে।
উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, “প্রধানমন্ত্রীর দফতর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। এমনকি হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে।
ভিডিও-তে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, “আমি অন্তত ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসন পাব। মোহন যাদব-শুভেন্দু অধিকারীরা আমাকে বলেছেন, সেটা করতে পারলে আমাকে সোজা উপমুখ্যমন্ত্রী করে দেবে। সেটাই আমি চাই।”
কিন্তু তাঁর পক্ষে ৭০-৮০ আসন পাওয়া সম্ভব কি? প্রশ্ন করেন ভিডিও-তে থাকা দ্বিতীয় ব্যক্তি। জবাবে হুমায়ুন বলেন, “হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার। বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে তাতে আমি নিশ্চিত ৮০-৯০ আসন পাবই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভিডিও যদি সত্যি হয় তাহলে, রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ হবে।

Post Views: 114

Continue Reading

Previous: অসম ভোট : জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, কংগ্রেস উভয়েই
Next: তৃণমূলের পাশে দাঁড়াতে মিসডকল দিলেই হবে, ভিডিও বার্তায় কী জানালেন মহুয়া মৈত্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.