Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঘুঘুর বাসা ভাঙবো, দফতর পাওয়ার আগেই অর্জুন সিংয়ের হুঙ্কার

ঘুঘুর বাসা ভাঙবো, দফতর পাওয়ার আগেই অর্জুন সিংয়ের হুঙ্কার

Online Desk জুন 10, 2026
ARJUN.jpg

ওঙ্কার ডেস্কঃ মন্ত্রিসভায় অর্জুন সিংয়ের জায়গা পাকা। রাজ্যের শ্রম এবং পরিবহণ দফতরের দায়িত্ব নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের কাঁধে। দফতর পাওয়ার আগে নিজের কাজের স্পষ্ট করে দিলেন দাপুটে নেতা।
অর্জুন সিং বলেন, “আগে তো সরকারিভাবে ঘোষণা হোক কোন দফতর পাচ্ছি, তারপর এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, তাই দফতর তো একটা আসবেই। তবে যে দফতরই পাই না কেন, সেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে পালন করতে হবে। বিগত ১৫ বছর এবং তার আগের ৩৪ বছরের ঘুঘুর বাসাকে আগে শেষ করতে হবে। এই সব সরকারি দফতরের মাধ্যমেই তো বাংলায় দুর্নীতির পাহাড় উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কঠোরভাবে মুখ্যমন্ত্রীর গাইডলাইন এবং সংবিধান মেনে কাজ করতে হবে।”
পরিবহণ দফতর নিয়েও নিজের ভাবনার কথা জানান তিনি। অর্জুনের কথায়, “মুখ্যমন্ত্রী যা চাইছেন, তার মধ্যে অন্যতম হল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা। এছাড়াও অনেক চ্যালেঞ্জিং কাজ আছে। যেমন অনেক রুটে সরকারি বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে, যা বড় সমস্যা। বিশেষ করে প্রবীণ নাগরিকরা এতে চরম বিপাকে পড়েছেন। অফিশিয়াল ঘোষণাটা হয়ে যাক, তারপর নানা রকম পরিকল্পনা রয়েছে। আমরা জানি আমরা কাজটা করতে পারব, কোনও অসুবিধা হবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে অর্জুন সিং জানান, “তৃণমূল বাংলায় যা করে রেখে গেছে, তাতে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার বা শিল্প শ্রমিকদের কাজের সুরক্ষা বলে আর কিছু অবশিষ্ট নেই। কখন কারখানা চলবে আর কখন বন্ধ হবে, কেউ জানে না। জুটমিল হোক, চা বাগান হোক বা অন্য কোনও শিল্প, সারা বাংলায় একই পরিস্থিতি। শ্রমিকদের কাজ তো প্রায় লাটে উঠে গেছে।”
বাংলায় নতুন সরকারের মন্ত্রী পুরোনো ঘুঘুর বাসা ভাঙআর হুঁশিয়ারি দিয়েছেন। আগামী দিয়ে কি হয়, সেটা সময় বলবে।

Post Views: 66

Continue Reading

Previous: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বস্তিতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি, নিহত ১২
Next: সনিয়-মমতা বৈঠকের পর, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ অভিষেকের

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.