Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বস্তিতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বস্তিতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি, নিহত ১২

Online Desk জুন 10, 2026
south-africa.jpg

ওঙ্কার ডেস্ক: বস্তিতে আততায়ীদের হানা। এলোপাথাড়ি গুলি চালনার জেরে মৃত্যু হল ১২ জনের। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের এক বস্তিতে ঘটেছে। বন্দুকধারীরা গাড়িতে চেপে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও নয় জন।

রিপোর্ট অনুসারে, মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এলাকা ক্লিভল্যান্ডের ‘জাম্পার্স’ নামক বস্তিতে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীরা একটি সাদা রঙের গাড়িতে চেপে ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর বস্তির ভেতরে ঢুকে একাধিক জায়গায় এলোপাথাড়ি প্রাণঘাতী হামলা চালায়। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজনরা দুটি আলাদা পথ দিয়ে ওই জায়গায় প্রবেশ করেছিল। বেশ কয়েকটি জায়গায় গুলি চালানোর পর একই গাড়িতে করে তারা পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আরও নয়জন জখম হন। কী কারণে হামলা তা এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ। বুধবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। পুলিশের ধারণা, এই হামলায় ১০ জনেরও বেশি সন্দেহভাজন জড়িত। গোলাগুলির ঘটনার পেছনে কী কারণ বোঝার চেষ্টা করছে ন তদন্তকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, বিশ্বের মধ্যে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০টি হত্যাকাণ্ড হয়। সাম্প্রতিক কালে ঘটা সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলাগুলির মধ্যে ক্লিভল্যান্ডের এই হামলাটি অন্যতম। মনে করা হচ্ছে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অপরাধ নিয়ে উদ্বেগ আরও বাড়বে। হামলার পেছনে থাকা সন্দেহভাজনদের শনাক্ত করতে মানুষের কাছ থেকে তথ্য আহ্বান করেছে পুলিশ।

Post Views: 89

Continue Reading

Previous: গুজরাটের চার রাজ্যসভা আসনে বিজেপির ‘ক্লিন সুইপ’ সম্ভাবনা, কংগ্রেস প্রার্থী না দেওয়ায় ঐতিহাসিক ধাক্কা
Next: ঘুঘুর বাসা ভাঙবো, দফতর পাওয়ার আগেই অর্জুন সিংয়ের হুঙ্কার

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.