Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এপ্রিলের শুরুতেই ইস্তাহার প্রকাশ করবে পদ্মশিবির

এপ্রিলের শুরুতেই ইস্তাহার প্রকাশ করবে পদ্মশিবির

Online Desk মার্চ 30, 2026
BJP-FLAG.jpg

ওঙ্কার ডেস্কঃ অমিত শাহ বঙ্গে ঝটিকা সফরে এসেছিলেন বিজেপির চার্জশিট প্রকাশ করতে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে সেই চার্জশিটে। কথা ছিল চার্জশিট প্রকাশের পর পদ্মশিবির নিজেদের সংকল্পপত্র প্রকাশ করবে। সেই মতোই এপ্রিলের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গের জন্য নির্বাচনী ‘সঙ্কল্পপত্র’ বা ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি।
বাংলায় বিজেপি সরকার গড়তে পারলে রাজ্যবাসীর জন্য কী কী করতে চায়, তা বিশদে ঘোষণা করা হবে ‘সঙ্কল্পপত্রে’। বিজেপি সূত্রের খবর, সাতটি মূল বিষয়কে অগ্রাধিকারের ক্ষেত্র হিসাবে সেখানে তুলে ধরা হচ্ছে। রাজ্যের ‘বেহাল’ আর্থিক অবস্থার সংস্কার থেকে কর্মসংস্থান, পরিকাঠামো বৃদ্ধি থেকে গ্রামীণ উন্নয়ন, শিল্প থেকে স্বাস্থ্য, শিক্ষা সব বিষয়েই নানান প্রতিশ্রুতি থাকবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে ঐতিহাসিক সিংগুরের জমিতে সভা করতে এসেছিলেন মোদী। সাধারণ মানুষের আশা ছিল, সিঙ্গুরে শিল্প ফেরানো নিয়ে কিছু মন্তব্য করবেন মোদী। কিন্তু সেই সভা থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল মানুষকে। কারণ, শিল্প নিয়ে মোদী কিছুই বলেননি। সূত্রের খবর, ইস্তাহারে সিঙ্গুরের বিষয়েও স্পষ্ট ঘোষণা করার পথ নিতে পারে বিজেপি।
গেরুয়া শিবির সূত্রে খবর, বিজেপির ইস্তাহারে তাৎপর্যপূর্ণ ভাবে বাংলার কংগ্রেস জমানাকে আক্রমণ করা হয়নি। আক্রমণ করা হয়েছে বাম এবং তৃণমূল জমানাকে। উচ্চশিক্ষার ‘ভয়াবহ ক্ষতি’র কথা ইস্তাহারে বর্ণনা করতে গিয়ে বাম জমানার ‘অতি রাজনৈতিকীকরণ’ এবং তৃণমূল জমানার ‘দুর্নীতি’র দিকে আঙুল তোলা হয়েছে। তবে তৃণমূল এবং বাম জমানার আগে যে কংগ্রেস জমানা ছিল, সে সময়ের দিকে যে বিজেপি খুব বেশি আঙুল তুলতে চায় না, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।

Post Views: 91

Continue Reading

Previous: ‘আমার পশ্চাৎ-এ চুমু খেতে হবে’, সৌদির রাজকুমারকে ভরা সভায় অপমান ট্রাম্পের
Next: শুধু অভিনয় নয় ইস্টবেঙ্গলও ছিল রাহুলের ভালোবাসা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.