Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, বালি কেনায় দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, বালি কেনায় দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 13, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে শুরু করেছেন আরও ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তা। শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। প্রথম ও দ্বিতীয় কিস্তি মিলিয়ে প্রত্যেক উপভোক্তার প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে এই পরিমাণ অর্থে বাড়ি তৈরি করা যে যথেষ্ট কঠিন, তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বালি কেনার দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় বালি, ইট ও সিমেন্টের দাম অনেকটাই বেড়েছে। ফলে সরকারি বরাদ্দের টাকায় সম্পূর্ণ বাড়ি তৈরি করা উপভোক্তাদের পক্ষে কঠিন হতে পারে। এই পরিস্থিতিতে জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। আবাস যোজনার উপভোক্তারা যাতে বালি ১২০০ টাকার বেশি দামে কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি উপভোক্তাদের জন্য প্রায় ৩০ হাজার টাকা অতিরিক্ত আর্থিক সহায়তার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ি তৈরির পাশাপাশি বিদ্যুৎ খরচ কমানোর সুযোগও তৈরি করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে উপভোক্তাদের পিএম সূর্য ঘর যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের সম্মতি প্রয়োজন। জেলাশাসক এবং বিডিওদের সেই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএম সূর্য ঘর যোজনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অনুযায়ী ভর্তুকি পাওয়া যাবে। ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথা জানানো হয়েছে। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য আরও কী কী সুযোগ দেওয়া যায়, তা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Continue Reading

Previous: আবাসের ভুয়ো প্রাপকদের দ্রুত টাকা ফেরতে নির্দেশ, এবার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Next: ছটের আগে বরাকরের ঘাটে ঘাটে ঘুরলেন মন্ত্রী অজয় পোদ্দার, খতিয়ে দেখলেন প্রস্তুতি

সম্পর্কিত গল্প

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.