Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু, নদিয়ার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু, নদিয়ার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-6.webp

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার চাকদহে। শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চাকদহের বাসিন্দা আরতি সরকারের। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, চাকদহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা রাম সরকার তাঁর স্ত্রী আরতি সরকার এবং শ্যালিকা প্রতিমা প্রামাণিককে নিয়ে ঠাকুর দেখতে কলকাতায় গিয়েছিলেন। মণ্ডপে লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হয়।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির কারণে মণ্ডপের প্রবেশ ও প্রস্থানপথে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড়ের চাপেই পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরতি সরকারের। কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁর স্বামী রাম সরকার ও শ্যালিকা প্রতিমা প্রামাণিক। এই মর্মান্তিক ঘটনার খবর চাকদহে পৌঁছতেই পরিবারে কান্নার রোল ওঠে এবং গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়।

এমতাবস্থায় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত আরতি সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে আজই চাকদহে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর নাগাদ তাঁর পৌঁছনোর কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চোরবাগানকাণ্ডে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে সেই সাহায্য তুলে দেবেন।

Continue Reading

Previous: পুজোয় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার গয়না ও বাসন নিয়ে চম্পট
Next: উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.