Skip to content
জুলাই 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাহেশ থেকে গুপ্তিপাড়া, বাংলার ঐতিহ্যের রথ

মাহেশ থেকে গুপ্তিপাড়া, বাংলার ঐতিহ্যের রথ

Online Desk জুলাই 16, 2026
rath.jpg

ওঙ্কার ডেস্কঃ রথ মানেই পুরীর ঐতিহ্যবাহী রথ। তবে বাংলার বিভিন্নপ্রান্তে রথ প্রাচীনত্ব ও ঐতিহ্যের নিরিখে উল্লেখযোগ্য। হুগলির মাহেশের রথ। ৬২৫ বছরের পুরনো এখানকার রথযাত্রা। বঙ্কিমচন্দ্রের ‘রাধারাণী’ উপন্যাসেও মাহেশের রথের মেলার উল্লেখ রয়েছে। মাহেশে এখন যে রথ টানা হয়, সেটি চার তলবিশিষ্ট লোহার রথ। উচ্চতা ৫০ ফুট। ১২টি লোহার চাকা। রথের প্রথম তলে চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা চিত্রিত রয়েছে। চার তলায় বিগ্রহ বসানো হয়। তামার দু’টি ঘোড়া রথের সামনে লাগানো হয়। কাঠের তৈরি সারথিও থাকে।

শান্তিপুরের রথ

শান্তিপুরের রথযাত্রার ঐতিহ্যও সুপ্রাচীন। তবে শান্তিপুরের রথে আসীন হন গোস্বামীবাড়িগুলির মূলদেবতা রঘুনাথ। এটি আসলে রামচন্দ্রের দারুমূর্তি। পাশে থাকে জগন্নাথের বিগ্রহ। প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো বড়গোস্বামী বাড়ির রথযাত্রা।

কোচবিহারের রথ

কোচবিহারের রথযাত্রা হয় মদনমোহনকে কেন্দ্র করে। ১৮৯০ সালে শুরু হয় এই রথযাত্রা। মদনমোহনের রথের উচ্চতা ২২ ফুট। ছ’টি চাকা। সামনে দু’টি রুপোর ঘোড়া। সারথিরা কাঠের। মন্দিরেই ফি বছর ৪০ কেজি পাট দিয়ে তৈরি হয় রথের রশি।

গুপ্তিপাড়ার রথ

গুপ্তিপাড়ার রথ ‘বৃন্দাবন জিউ’-র রথ নামেও পরিচিত। হুগলির বলাগড় থানা এলাকায় বর্ধমান জেলার সীমানায় রয়েছে বর্ধিষ্ণু এই জনপদ। গুপ্তিপাড়ার রথ ও রথের মেলার খ্যাতি বহু দিনের। ২৮৫ বছরের পুরনো রথযাত্রায় ৯ চূড়ার রথ টানা হয়। প্রতিটি চূড়াতেই থাকে রঙিন ধ্বজা। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যান প্রায় এক কিলোমিটার দূরে গোঁসাইগঞ্জ-বড়বাজারে মাসির বাড়ি। গুপ্তিপাড়ার রথের বিশেষত্ব হল ভান্ডার লুট।

Post Views: 27

Continue Reading

Previous: ডিজেল ও এটিএফ রফতানিতে উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, কমল পেট্রল রফতানি শুল্ক
Next: দেশবাসীকে রথের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী; শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সম্পর্কিত গল্প

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026

You may have missed

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
F.jpg

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.