Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বাস্থ্য ব্যবস্থায় কড়া নজর শুভেন্দু সরকারের

স্বাস্থ্য ব্যবস্থায় কড়া নজর শুভেন্দু সরকারের

Online Desk মে 20, 2026
OO.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই স্বাস্থ্য ব্যবস্থায় কড়া নজর দিচ্ছে প্রশাসন। সোমবার রাতে শহরের পাঁচ হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যদফরের আধিকারিকরা। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ ও আর জি কর মেডিক্যাল কলেজের সুপার-অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বেশ কিছু বিষয় চূড়ান্ত হয়েছে।
স্বাস্থ্যদফরের আধিকারিকরা জানিয়েছেন, কোন হাসপাতালে কখন, কে ডিউটি করছেন প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে স্বাস্থ্যদফরে সেই রোস্টার পাঠাতে হবে। চিকিৎসকদের আগাম এক মাসের রোস্টার পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে। আগাম চিকিৎসকদের রোস্টার জমা দিতে হবে স্বাস্থ্যভবনে। রোস্টার অনুযায়ী সেই সময় হাসপাতালে ওই চিকিৎসক না থাকলে কড়া ব্যবস্থা নেবে স্বাস্থ্যদফর।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চতুর্থ শ্রেণির কর্মী, সকলের জন্য বায়োমেট্রিক অ্যান্টেনড্যান্স আবশ্যিক করল স্বাস্থ্যদফতর। জরুরি বিভাগে আসা রোগীকে যাতে কোনওরকম হয়রানির শিকার না হতে হয় তার প্রতিটি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ২৪ ঘণ্টার নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। তবে জানা গিয়েছে, ক্যামেরায় কোনওরকম নিয়ন্ত্রণ থাকবে না সংশ্লিষ্ট হাসপাতালের। সরসরি স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং করা হবে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে বসানো প্রতিটি ক্যামেরায়।
নয়া নিয়ম অনুযায়ী প্রতিটি হাসপাতালের জরুরি বিভাগে একজন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার চিকিৎসক এবং একজন চিকিৎসক থাকবেন ২৪ ঘণ্টা। টানা চব্বিশ ঘণ্টা ডিউটি করার পর পরেরদিন তিনি ছুটি পাবেন। প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত করতে টাকা লেনদেনের অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে প্রতি সপ্তাহে সিভিল ড্রেসে হাসপাতাল জুড়ে টহল দেবে পুলিশ।

Post Views: 81

Continue Reading

Previous: সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, চালু হতে পারে বিশেষ ‘পিংক কার্ড’ ব্যবস্থা
Next: কেরলে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের সময় ‘বন্দেমাতরম’ গাওয়ায় বিতর্ক; এটি ধর্মনিরোপেক্ষতার পরিপন্থী, দাবি বামেদের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.