Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, চালু হতে পারে বিশেষ ‘পিংক কার্ড’ ব্যবস্থা

সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, চালু হতে পারে বিশেষ ‘পিংক কার্ড’ ব্যবস্থা

Online Desk মে 20, 2026
pink-cqard.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু করতে বড়সড় প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ জুন থেকে এই পরিষেবা কার্যকর করার লক্ষ্যে পরিবহণ দপ্তর একাধিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। জানা গিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ ‘পিংক কার্ড’ চালুর ভাবনা রয়েছে। ওই কার্ড দেখিয়ে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কার্ড দেখানোর পর কন্ডাক্টর যাত্রীদের নামে শূন্য টাকার টিকিট ইস্যু করবেন বলেও পরিকল্পনা করা হয়েছে।
তবে প্রথম পর্যায়ে সকলের হাতে পিংক কার্ড পৌঁছতে সময় লাগতে পারে। সেই কারণে আপাতত ভোটার কার্ড, আধার কার্ড বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার যে কোনও বৈধ পরিচয়পত্র দেখিয়েই মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। পরিবহণ দপ্তর সূত্রে খবর, যাত্রীদের পরিচয় যাচাই নিয়ে যাতে কোনও বিভ্রান্তি বা অশান্তি তৈরি না হয়, তার জন্য বাসের চালক ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই প্রকল্প বাস্তবে কার্যকর করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। বিডিও অফিস, এসডিও অফিস কিংবা পুরসভা মারফত পিংক কার্ড বিলির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় কত সংখ্যক মহিলা সরকারি বাস ব্যবহার করেন, সেই সংক্রান্ত সমীক্ষাও করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, কলকাতায় প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। গোটা রাজ্যে সেই সংখ্যা প্রায় ৪ লক্ষ। প্রশাসনের অনুমান, বিনামূল্যে পরিষেবা চালু হলে যাত্রী সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রী এবং নিম্নআয়ের পরিবারের মহিলারা এই পরিষেবার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পে সরকারি বাসের এসি, নন-এসি এবং দূরপাল্লার বাস সব ক্ষেত্রেই এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। দিল্লির ‘পিঙ্ক টিকিট’ মডেলের আদলে পশ্চিমবঙ্গেও ‘পিংক কার্ড’ বা ‘জিরো-ফেয়ার টিকিট’ ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Post Views: 134

Continue Reading

Previous: বিচার ব্যবস্থার বিরুদ্ধে ‘স্বৈরাচার’ মন্তব্য, ৬ মাসের জেল ইউটিউবারের
Next: স্বাস্থ্য ব্যবস্থায় কড়া নজর শুভেন্দু সরকারের

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.