Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচার ব্যবস্থার বিরুদ্ধে ‘স্বৈরাচার’ মন্তব্য, ৬ মাসের জেল ইউটিউবারের

বিচার ব্যবস্থার বিরুদ্ধে ‘স্বৈরাচার’ মন্তব্য, ৬ মাসের জেল ইউটিউবারের

Online Desk মে 20, 2026
pahuja.jpg

ওঙ্কার ডেস্ক: বিচার বিভাগের বিরুদ্ধে “অবমাননাকর” মন্তব্য করায় এক আইনজীবী তথা ইউটিউবারকে ছয় মাসের জন্য কারাদণ্ড দিল আদালত। বিচার বিভাগ এবং আদালতের কাজকর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য দুটি ফৌজদারি মামলায় বুধবার দিল্লি হাইকোর্ট ইউটিউবার ও আইনজীবী গুলশান পহুজাকে এই সাজা দিয়েছে। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

পহুজা ‘ফাইট ফর জুডিশিয়াল রিফর্মস’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। ২০২৪ সালের অক্টোবরে পহুজা তাঁর চ্যানেলে তিন জেলা জজ—চারু আসিওয়াল, অজয় ​​নারওয়াল এবং অজয় ​​সিং পরিহারের নাম উল্লেখ করে ভিডিও আপলোড করে। পরে তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলাটি শুরু হয়। পহুজা ব্যক্তিগতভাবে দিল্লির এই তিন বিচার বিভাগীয় কর্তাকে আক্রমণ করেন। তিনি ইঙ্গিত দেন, যদি কারোর মামলা তাদের সামনে তালিকাভুক্ত হয়, তবে সেই বাদীর ন্যায়বিচার আশা করা উচিত নয়।

বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, ফৌজদারি অবমাননার জন্য দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও পহুজা “কোনও অনুশোচনা” বা “ভুল শুধরে নেওয়ার” চেষ্টা করেননি। নির্দেশে উল্লেখ করা হয়, ‘আমাদের এখানে অবশ্যই লক্ষ্য করতে হবে, তাঁর মৌখিক বক্তব্য উপস্থাপনের সময় তিনি আবারও আপত্তিকর মন্তব্য করেন। বলেন, তিনি ভারতীয় বিচার ব্যবস্থা থেকে ন্যায়বিচার আশা করেন না।’ আদালতের পর্যবেক্ষণ, ‘অবমাননাকারী কোনও অনুশোচনা দেখাননি। তিনি ভুল শুধরে নেওয়ার কোনও চেষ্টাও করেননি।’
আদালত জানায়, যথাযথ শাস্তি না দেওয়া হলে ভবিষ্যতে ওই ব্যক্তি আবারও এই ধরনের কাজ করতে পারে। প্রতিটি আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা করে আদালত। দুই সাজা একযোগে কার্যকর করার নির্দেশ দেয়। তবে, যেহেতু পহুজা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই হাইকোর্ট আদালত অবমাননা আইনের ধারা ১৯(৩) এর অধীনে ৬০ দিনের জন্য সাজা স্থগিত করেছে।

Post Views: 69

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে একাধিক ঘোষণা শুভেন্দু অধিকারীর
Next: সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, চালু হতে পারে বিশেষ ‘পিংক কার্ড’ ব্যবস্থা

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.