Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাড়ি দখল এবং মালকিনকে হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

বাড়ি দখল এবং মালকিনকে হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

Online Desk জুন 3, 2026
jay-prakash.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের তালিকায় নাম উঠল জয়প্রকাশ মজুমদারের। তাঁকে বাড়ি দখল ও মালকিনকে হুমকির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তৃণমূল নেতাকে আটক করে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর উত্তর থানায়। সেখানে তাঁকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, জয়প্রকাশ মজুমদার গত ১৪ বছর ধরে একটি ফ্ল্যাট দখল করে রেখেছেন। বুধবার তারই প্রতিবাদে সেখানে জড়ো হয়ে কয়েক জন বিক্ষোভ দেখান। নিজের বিরুদ্ধে বিক্ষোভ দেখে ঠিক থাকতে পারেননি তৃণমূল নেতা। অভিযোগ, কয়েক জন বিক্ষোভকারীর গায়ে হাত তোলেন জয়প্রকাশ মজুমদার। সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং জয়প্রকাশকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে জয়প্রকাশ মজুমদার ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু মেয়াদ শেষের পরেও নতুন করে কোনও চুক্তি করেননি তিনি। বেআইনি ভাবে ফ্ল্যাটটি দখল করে রেখেছেন। বিধাননগর এলাকার ফ্ল্যাটটির মূল মালিক আরতি রায়চৌধুরী। জয়প্রকাশ মজুমদার ফ্ল্যাট না ছাড়ায় আইনি নোটিসও পাঠিয়েছিলেন বাড়ির মালকিন। কিন্তু তা সত্ত্বেও জয়প্রকাশ ফ্ল্যাট ছাড়েননি। শুধু তাই নয়, আরতিকে তিনি হুমকি দেন বলেও অভিযোগ।

Post Views: 84

Continue Reading

Previous: কলকাতা পুরসভায় মাসিক বৈঠক এখন আইনসম্মত; জানালো উচ্চ আদালত
Next: ৪ দিনের ভারত সফরে আসছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.