Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গত কয়েক দিনে দু’শো-র বেশি তদন্ত অফিসার এসেছেন কলকাতায়, ইডি সিবিআইয়ের বড় অভিযান!

গত কয়েক দিনে দু’শো-র বেশি তদন্ত অফিসার এসেছেন কলকাতায়, ইডি সিবিআইয়ের বড় অভিযান!

Online Desk জানুয়ারি 14, 2026
0909.jpg

ওঙ্কার ডেস্কঃ আইপ্যাক অভিযানের পর এক সপ্তাহ কাটেনি। তারমধ্যেই বাংলায় ইডি সিবিআইয়ের সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বিগত কয়েকদিনে কলকাতায় দিল্লি থেকে দুশোর বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। তৃণমূল ও বিজেপির একাংশে এও রটে গেছে যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, বেআইনি লেনদেনের অভিযোগে আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে। প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে।
শাসক দলের একাংশের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, কয়লা পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগে তিন জন মন্ত্রীকে ভোটের আগেই গ্রেফতার করা হতে পারে। এক জন বড় নেতার আপ্ত সহায়কের উপর কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে বলেও খবর।
প্রসঙ্গত, প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি-র তল্লাশির সময়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসার ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।

Post Views: 178

Continue Reading

Previous: কারখানা সফরে কটাক্ষের জবাবে অশালীন অঙ্গভঙ্গি, ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প
Next: ‘কাশ্মীর সমস্যার সমাধান হবে হিন্দু নিধনে’ মন্তব্য লস্কর ঘনিষ্ঠ জঙ্গি মুসার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.