Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইপ্যাক অভিযানে কারা ছিলেন? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার

আইপ্যাক অভিযানে কারা ছিলেন? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার

Online Desk জানুয়ারি 11, 2026
lal-bajar.jpg

ওঙ্কার ডেস্ক : ভোটের আগে আইপ্যাক অফিসে ইডির হানায় তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে নথি চুরিতে ‘অভিযুক্ত’ ইডি আধিকারিকদের শনাক্তকরণের কাজ শুরু করেছে কলকাতা পুলিশ। এই বিষয়ে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটককে চিঠি পাঠাতে চলেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, শুধু ইডি আধিকারিকদের পরিচয়ই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় সিআরপিএফের পরিচয়ও জানার চেষ্টা চালাচ্ছে লালবাজার। তাঁদের পরিচয় জানতে সিআরপিএফের পূর্বাঞ্চলীয় দফতরে ই-মেল করবে পুলিশ।
লালবাজারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতীক জৈনের বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছান ১১টা ১৫ মিনিট থেকে ১১ টা ২০ নাগাদ। পুলিশ আসার আগে এবং পরের ঘটনাক্রম প্রাপ্ত ফুটেজ থেকে পরীক্ষা করছে পুলিশ। এছাড়াও যে সকল পুলিশ কর্মী ওই দিন প্রতীকের বাড়িতে পৌঁছেছিলেন, তাদের কয়েকজনের উর্দির সঙ্গে বডি ক‍্যাম লাগানো ছিল। সেই মুহূর্তের একাধিক ফুটেজ বডি ক‍্যামে ধরা পড়েছে বলে খবর। সেই সমস্ত ফুটেজগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আচমকাই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। খবর পেয়েই সেখানে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফাইল বেত করে আনেন। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের নির্বাচন সংক্রান্ত দলীয় নথি ও বৈদ্যুতিন নথি ছিল লাউডন স্ট্রিটের বহুতল অভিজাত আবাসন ও আইপ্যাকের অফিসে। সেগুলো ইডি চুরি করেছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

Post Views: 200

Continue Reading

Previous: ইনস্টাগ্রামের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ; বাড়ছে সাইবার আতঙ্ক
Next: ত্রিপুরার কুমারঘাটে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.