Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘’তৃণমূলই আমার ছেলেকে হত্যা করেছে’’: হত্যাকাণ্ড নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুললেন চন্দ্রনাথের মা

‘’তৃণমূলই আমার ছেলেকে হত্যা করেছে’’: হত্যাকাণ্ড নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুললেন চন্দ্রনাথের মা

Online Desk মে 7, 2026
Capture.JPG

ওঙ্কার ডেস্ক: সবেমাত্র সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। পট পরিবর্তন হয়েছে বাংলার। তাঁর সঙ্গে ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে ভোট পরবর্তী হিংসা। গতকাল রাত্রে খুন হন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। তাঁর মৃত্যুতে রাজ্যের ভূত পূর্ব সরকারের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দিলেন নিহত চন্দ্রনাথের মা হাসি রথ। তিনি জানান, তাঁর ছেলে নির্বাচনী লড়াইয়ে নন্দীগ্রাম, ভবানীপুর, চণ্ডীপুর-সহ বিভিন্ন এলাকার দায়িত্বে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পর প্রতিশোধ নিতেই তাঁকে খুন করা হয়েছে। তবে তিনি দোষীদের ফাঁসি চান না। কারণ হিসাবে তিনি জানান, মা হিসাবে আমি সবার ফাঁসি চাই না। আমি সবার যাবজ্জীবন কারাদণ্ড চাই।”
চন্দ্রনাথের মা আরও জানান, শুভেন্দু অধিকারী সবাই কে শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন কিন্তু সেই ভাবে তৃণমূলের সন্ত্রাসবাদীরা করছেন না। তাঁর কথায়, “তৃণমূলের অনেকে গরম গরম বক্তব্য দিয়ে বলেছিল, ৪ তারিখের পর দিল্লির কোনও বাপ রক্ষা করতে পারবে না। সেটাই তারা করে দেখিয়ে দিল।” নতুন সরকারের কাছে নিজের সন্তানের মৃত্যুর বিচার চেয়েছেন হাসি রথ। তাঁরা বিজেপি করেন বলেই তাঁর ছেলের এই পরিণতি বলে জানান তিনি। হাসি রথের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে। বিধানসভা নির্বাচনে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর-সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব সামলেছেন চন্দ্রনাথ। সেই কারণে তাঁকে টার্গেট করে তৃণমূল। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই প্রতিশোধ নিতেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন হাসিদেবী।
প্রসঙ্গত, বাংলায় বিজেপি সরকারের উত্থানের পর শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ কে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁর পেটে-বুকে ও মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী, সকান্ত মজুমদাররা। শুভেন্দু জানিয়েছে, ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। ঘটনার তদন্তের জন্য আইজি সিআইডির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গের ফলতা আসন ছাড়া ৪ রাজ্য ও পুদুচেরি থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করল নির্বাচন কমিশন
Next: ফের পাক মাটিতে সন্ত্রাসগোষ্টী ঘনিষ্ট ব্যাক্তিকে ‘টার্গেট অ্যাটাক’! পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলিতে নিহত ধর্মগুরু ইদ্রিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.