Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এস আই আরের জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে, সোমবার সুপ্রিম শুনানির আগে পদক্ষেপ নবান্নের

এস আই আরের জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে, সোমবার সুপ্রিম শুনানির আগে পদক্ষেপ নবান্নের

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
SC.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটমুখী বঙ্গে এসআইআর ইস্যুতে বিস্তর জলঘোলা হচ্ছে। শুনানির কাজ কিংবা তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি কমিশন। তারমধ্যে গত বুধবার সুপ্রিমকোর্টেও মুখ পুড়েছে কমিশনের। সোমবার আবার শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি। শুনানির আগেই কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে, এসআইআর-এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে। সূত্রের খবর, সোমবার সশরীরে উপস্থিত না থাকলেও ভারচুয়ালি থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগের শুনানিতে কমিশনের আইনজীবী অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার এসআইআরের কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ-বি অফিসার দেয়নি। তারপর আদালত রাজ্য সরকারকে তালিকা দিতে বলেছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছিল, কতজন গ্রুপ-বি আধিকারিককে রাজ্য এসআইআর-এর কাজের জন্য দিতে পারবে, তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। সেই মতো কমিশনকে নবান্ন জানিয়ে দিয়েছে, এসআইআর কাজের জন্য ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার।
বাংলার এই পদক্ষেপে নির্বাচন কমিশনের চাপ বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, আইনি মহলের মতে, সব দিক দিয়েই চাপে রয়েছে কমিশন। কারণ, একদিকে সময়সীমা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। শীর্ষ আদালতে মুখ পুড়েছে। সুপ্রিম-নির্দেশের পরে বাংলার মুখ্যমন্ত্রীর দাবিগুলি মেনে নিতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রয়েছে।

Post Views: 58

Continue Reading

Previous: চলতি সপ্তাহেই বিদায় নিতে চলেছে শীত, একধাক্কায় বাড়বে ২ ডিগ্রি তাপমাত্রা
Next: এসআইআর শুনানির সময়সীমা কি বৃদ্ধি করা হবে? কমিশনের চিঠির উত্তরের অপেক্ষায় সিইও দফতর

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.