Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ রুখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুরে জারি ১৬৩ ধারা

নাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ রুখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুরে জারি ১৬৩ ধারা

Online Desk জুলাই 6, 2026
baruipur-rape.jpg

ওঙ্কার ডেস্ক: নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার দিনভর উত্তাল হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিন জনকে আটক করা হয়েছে। এই পরিস্থিতিতে যে কোনও ধরণের বিক্ষোভ ও জমায়েত রুখতে বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ। সোমবার সকাল থেকে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই বিধি অনুযায়ী তিন থানা এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।

রবিবার দেহ উদ্ধারের পর রাস্তা আটকে বিক্ষোভ দেখান মানুষ। অভিযুক্ত সন্দেহে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। বিক্ষোভ দমন করতে ওই দিন লাঠি চার্জ করে পুলিশ। রবিবারের মতো সোমবার যাতে বিক্ষোভ না হয় সে কারণে এদিন সকাল থেকে তৎপর পুলিশ। রবিবার পুলিশকে মারধ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে ইতিমধ্যে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। রবিবারই মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন তিনি। যদিও বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের প্রশ্রয় দিয়েছেন স্থানীয় এক বিজেপি নেতা। রবিবার রাতভর অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চালিলায় পুলিশ। দু’জনকে গ্রেফতারির পাশাপাশি তিন জনকে আটক করেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বারুইপুরের ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। তার মধ্যে একটি নাবালিকাকে ধর্ষণ ও খুনের, একটি গণপিটুনিতে মৃত্যু, আরেকটি পুলিশকে মারধর।

বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন। ইতিমধ্যে মমতা এবং অভিষেক নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। সোমবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আইএসএফ।

Post Views: 24

Continue Reading

Previous: রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের; চলতি মাসেই সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া
Next: বারুইপুর কাণ্ডে কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, ছাড় নয় গণপিটুনিতে জড়িতদেরও

সম্পর্কিত গল্প

akriti-sutar-delhi.png

দিল্লিতে বিয়ের তিনমাসের মধ্যেই উদ্ধার মহিলার দেহ; পণের জন্যই খুন, দাবি পরিবারের

Online Desk জুলাই 6, 2026
Brazil.jpg

বিশ্বকাপে ছিটকে গেল ব্রাজিল ! চোখের জলে অবসর নেইমারের

Online Desk জুলাই 6, 2026
death.jpg

বিহারে সংশোধনাগারের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

Online Desk জুলাই 6, 2026

You may have missed

akriti-sutar-delhi.png

দিল্লিতে বিয়ের তিনমাসের মধ্যেই উদ্ধার মহিলার দেহ; পণের জন্যই খুন, দাবি পরিবারের

Online Desk জুলাই 6, 2026
Sikha.jpg

শিখা অনির্বাণে স্বাধীনতা বিরোধীদের ছোবল

Online Desk জুলাই 6, 2026
Brazil.jpg

বিশ্বকাপে ছিটকে গেল ব্রাজিল ! চোখের জলে অবসর নেইমারের

Online Desk জুলাই 6, 2026
death.jpg

বিহারে সংশোধনাগারের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.