Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের; চলতি মাসেই সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া

রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের; চলতি মাসেই সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া

Online Desk জুলাই 6, 2026
parliament.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই এই তিনটি আসনের জন্য ভোটগ্রহণ হবে। একই দিন ভোটগণনাও সম্পন্ন করা হবে। কমিশনের ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, কারণ এই নির্বাচনকে ঘিরে শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। এরপর শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। পরে মনোনয়নপত্র যাচাই এবং প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি বৈধ প্রার্থীর সংখ্যা শূন্য আসনের সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে ২৪ জুলাই ভোটগ্রহণ হবে। আর যদি প্রার্থীর সংখ্যা আসনের সমান থাকে, তাহলে ভোট ছাড়াই তাঁদের নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
ছাব্বিশের নির্বাচনের পর বাংলায় একপ্রকার ধরাশায়ী তৃণমূল। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতার হাত ছেড়ে যায় বিজয়ী বিধায়কেরা। পরে সেই বিরোধের আঁচ গিয়ে পরে দিল্লিতেও। ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে আসমের এক বেনামী দলে ভীরে যায়, যা ইন্ডিয়া জোটের শারিক। সেই আবহে গত জুন মাসে তৃণমূলের তিন সাংসদ, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই তিনটি আসন শূন্য হওয়ার পর থেকেই উপনির্বাচনের অপেক্ষায় ছিল রাজনৈতিক দলগুলি। বিধানসভায় বর্তমান সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই কারণে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই তিনটি আসনেই শাসক দল বিজেপির জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে বিরোধী দলগুলি প্রার্থী দেয় কি না এবং দিলে তাদের রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
রাজ্যসভার সদস্য নির্বাচন সরাসরি সাধারণ ভোটারের মাধ্যমে হয় না। বিধানসভার নির্বাচিত সদস্যরাই নির্দিষ্ট পদ্ধতিতে ভোট দিয়ে রাজ্যসভার সদস্য নির্বাচন করেন। ফলে বিধানসভায় যে দলের যত বেশি বিধায়ক রয়েছে, তাদের প্রার্থীদের জয়ের সম্ভাবনাও তত বেশি থাকে। সেই কারণেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সমীকরণে এই উপনির্বাচনের ফলাফল অনেকটাই আগাম অনুমান করা সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Post Views: 27

Continue Reading

Previous: আরজি কর কাণ্ডে বিনীত, অভিষেক ও ইন্দিরার সাসপেনশনের মেয়াদ বাড়াল শুভেন্দু সরকার
Next: নাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ রুখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুরে জারি ১৬৩ ধারা

সম্পর্কিত গল্প

akriti-sutar-delhi.png

দিল্লিতে বিয়ের তিনমাসের মধ্যেই উদ্ধার মহিলার দেহ; পণের জন্যই খুন, দাবি পরিবারের

Online Desk জুলাই 6, 2026
Brazil.jpg

বিশ্বকাপে ছিটকে গেল ব্রাজিল ! চোখের জলে অবসর নেইমারের

Online Desk জুলাই 6, 2026
death.jpg

বিহারে সংশোধনাগারের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

Online Desk জুলাই 6, 2026

You may have missed

akriti-sutar-delhi.png

দিল্লিতে বিয়ের তিনমাসের মধ্যেই উদ্ধার মহিলার দেহ; পণের জন্যই খুন, দাবি পরিবারের

Online Desk জুলাই 6, 2026
Sikha.jpg

শিখা অনির্বাণে স্বাধীনতা বিরোধীদের ছোবল

Online Desk জুলাই 6, 2026
Brazil.jpg

বিশ্বকাপে ছিটকে গেল ব্রাজিল ! চোখের জলে অবসর নেইমারের

Online Desk জুলাই 6, 2026
death.jpg

বিহারে সংশোধনাগারের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.