Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘রাজ্যে ফিরুন, ‘ভিবিজিরাম-জি’ প্রকল্পে ৬০০ টাকা মজুরি’, পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

‘রাজ্যে ফিরুন, ‘ভিবিজিরাম-জি’ প্রকল্পে ৬০০ টাকা মজুরি’, পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 17, 2026
labour.jpg

ওঙ্কার ডেস্ক: পেটের টানে ভিন রাজ্যে পাড়ি জমান রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক। তাদের ঘরে ফেরাতে বড় ঘোষণা করল শুভেন্দু সরকারের শ্রম দফতর। বছরে ১২৫ দিন কাজ দেওয়ার সুযোগ-সহ ৬০০ টাকা করে মজুরি দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে। এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজ্যের শ্রম দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে ইতিমধ্যে পদক্ষেপ শুরু করেছে। প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের মোবাইল ফোনে বিশেষ বার্তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভিনরাজ্য থেকে নিজের গ্রামে ফিরে এসে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় বছরে ১২৫ দিন কাজ করার কথা বলা হচ্ছে। সূত্রের খবর, শ্রম দফতরের হাতে ইতিমধ্যে ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের বিস্তারিত তথ্য এসে পৌঁছেছে। সেই তথ্যভান্ডারকে কাজে লাগিয়েই পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও ‘ভিবিজিরাম-জি’ প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য। শুধু কাজের আহ্বান জানানোই নয়। পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে দ্রুত জবকার্ড পৌঁছে দিতেও বিশেষ অভিযান শুরু করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

উল্লেখ্য,‘ভিবিজিরাম-জি’ প্রকল্পে কর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে।গত ১ জুলাই থেকেই রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এর আওতায় বছরে ১২৫ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী দৈনিক মজুরির কথাও জানানো হয়েছে। অদক্ষ শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা, অর্ধদক্ষ শ্রমিকদের ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে দৈনিক ৬০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হচ্ছে।

Continue Reading

Previous: ব্রিগেডে এবার ইতিহাস! দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ডাক শুভেন্দুর, মঞ্চে থাকবেন ভাগবত-রামদেব!
Next: আপনার টবে বসান কালো জাম গাছ! কখন লাগাবেন, কীভাবে পরিচর্যা করবেন এবং প্রচুর ফল পাওয়ার উপায় :

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.