Skip to content
জুন 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্মিয়মান বাণিজ্যিক ভবন পরিদর্শনে দল গঠন রাজ্য সরকারের; পরীক্ষার পরই মিলবে সবুজ সংকেত

নির্মিয়মান বাণিজ্যিক ভবন পরিদর্শনে দল গঠন রাজ্য সরকারের; পরীক্ষার পরই মিলবে সবুজ সংকেত

Online Desk জুন 27, 2026
KMC.png

ওঙ্কার ডেস্ক: তারাতলায় নির্মীয়মাণ বহুতল ভবন ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনার পর শহরের সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শহরজুড়ে নির্মীয়মাণ বাণিজ্যিক ভবনগুলির উপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যৌথ পরিদর্শক দলের অডিটে সন্তোষজনক রিপোর্ট না মিললে কোনও প্রকল্পকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হবে না। সমস্ত নথি, বৈধ অনুমতি, নির্মান সামগ্রী খতিয়ে দেখেই দেওয়া হবে সবুজ সংকেত।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিটি এলাকায় একাধিক যৌথ পরিদর্শক দল গঠন করা হচ্ছে। এই দলগুলিতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের পাশাপাশি পূর্ত দফতর, দমকল, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং প্রয়োজনে অন্যান্য সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরাও থাকবেন। তাঁদের মূল দায়িত্ব হবে নির্মীয়মাণ ভবনগুলির কাঠামোগত নিরাপত্তা, অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নির্মাণসামগ্রীর মান এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা।
পুরসভার বক্তব্য, শুধুমাত্র কাগজপত্র দেখে আর ছাড়পত্র দেওয়া হবে না। প্রতিটি প্রকল্পের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে নিশ্চিত হতে হবে যে নির্মাণকাজে কোনও ধরনের গাফিলতি বা অনিয়ম নেই। অডিটে যদি কোনও ত্রুটি বা নিরাপত্তাজনিত ঝুঁকি ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে। প্রয়োজন হলে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জানা গিয়েছে, তারাতলার দুর্ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় নির্মীয়মাণ বাণিজ্যিক ভবনের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কোন ভবনের কাজ কতদূর এগিয়েছে, কোথায় কী ধরনের নির্মাণ চলছে এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলির অনুমোদনের অবস্থা সবকিছুর উপর নজর রাখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বলে মনে হওয়া প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে পরিদর্শনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কোনও ধরনের গাফিলতির কারণে যাতে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ না হয়, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ভবিষ্যতে নির্মীয়মাণ বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে আরও কঠোর নজরদারি, নিয়মিত অডিট এবং নির্ধারিত মান বজায় রাখার উপর জোর দিচ্ছে কলকাতা পুরসভা।

Post Views: 26

Continue Reading

Previous: ডোবরা থেকে সল্টলেকগামী গাড়িতে ভয়াবহ আগুন; চালকের তৎপরতায় প্রাণে বাঁচল ৩ পরীক্ষার্থী
Next: মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগের পরীক্ষার আগের দিন ফাঁস প্রশ্ন, বাতিল টেট

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

আপাতত বন্ধ করা হচ্ছে তারাতলা কান্ডের উদ্ধার কাজ; মোতায়েন থাকছে পুলিশ

Online Desk জুন 27, 2026
arrest.jpg

উত্তরপ্রদেশে গোমাংস রান্নার অভিযোগে গ্রেফতার ৩ মহিলা

Online Desk জুন 27, 2026
trump-modi.jpg

২০২৭ সালে ভারত সফরে ট্রাম্প, জানালেন গোর

Online Desk জুন 27, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

আপাতত বন্ধ করা হচ্ছে তারাতলা কান্ডের উদ্ধার কাজ; মোতায়েন থাকছে পুলিশ

Online Desk জুন 27, 2026
arrest.jpg

উত্তরপ্রদেশে গোমাংস রান্নার অভিযোগে গ্রেফতার ৩ মহিলা

Online Desk জুন 27, 2026
trump-modi.jpg

২০২৭ সালে ভারত সফরে ট্রাম্প, জানালেন গোর

Online Desk জুন 27, 2026
HANDCUFF.png

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

Online Desk জুন 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.