Skip to content
আগস্ট 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রী সহ জঙ্গিদের নিশানায় ছিল পুলিশ আধিকারিকরাও

মুখ্যমন্ত্রী সহ জঙ্গিদের নিশানায় ছিল পুলিশ আধিকারিকরাও

Online Desk আগস্ট 2, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: কেবল মাত্র মুখ্য মন্ত্রী শুভেন্দু অধিকারী নন, জঙ্গি হামিম মণ্ডলের রাডারে ছিল। হামিম মণ্ডল এবং তাঁর বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারের পর STF-এর প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। এমন কি হামিম ও অর্পিতাকে জেরা করে STF ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, যার মধ্যে অন্যতম এরা পুলিশের উর্দি জোগাড় করে যন্তর মন্তরের বিক্ষোভে নাশকতার ছক কষেছিল। দিল্লির যন্তর মন্তরে ছাত্রবিক্ষোভেও নাকশতার ছক কষেছিল জঙ্গিরা। হামিম মণ্ডল এবং তাঁর বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারির পর তদন্তে এমনটাই উঠে আসছে। এর জন্য পুলিশের উর্দি জোগাড় করারও পরিকল্পনা করা হয়েছিল। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর আইজি গৌরব শর্মা। তবে হামিম যন্তর মন্তরে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। তিনি পুলিশের উর্দি জোগাড় করে উঠতে পেরেছিলেন কি না, সেই বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ। বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়েছেন তাঁর বান্ধবী অর্পিতা। শনিবার তাঁকে বর্ধমান আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে জঙ্গিদের নিশানায় ছিলেন, তা শুক্রবারই জানা যায়। এ বার জানা গেল শুধু মুখ্যমন্ত্রী নন, জঙ্গিদের নিশানায় ছিলেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং রাজনীতিক। এসটিএফ-এর প্রাথমিক তদন্তে তেমনটাই উঠে এসেছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি উত্তর হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়ের পুত্রকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই এই জঙ্গিচক্রের সন্ধান পায় এসটিএফ। অর্পিতার সমাজমাধ্যম হ্যান্ডলের সূত্র ধরে খোঁজ মেলে হামিমের। এসটিএফ-এর আইজি জানিয়েছেন, গত চার বছর ধরে অর্পিতার সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের। প্রথমে ইনস্টাগ্রামে যোগাযোগ হয়। পরে দেখাও করেন তাঁরা। হামিম এবং অর্পিতার মধ্যে অ্যাফেয়ার ছিল বলেও জানাচ্ছে এসটিএফ। তদন্তকারীদের দাবি, গত কয়েক মাসে অর্পিতার মাধ্যমে হামিম বিভিন্ন ভাবে জাল ছড়ানোর চেষ্টা করেছিলেন। হামিমকে জেরা করে তদন্তকারীরা আরও বেশ কয়েকটি হ্যান্ডলের সন্ধান মেলে— যেমন, রাণা, উজ়েইর, আবিদ জাট 333, হামাদ। সবগুলিই পাকিস্তানি হ্যান্ডল বলে তদন্তে উঠে এসেছে। গত দুই-তিন মাস ধরে এই হ্যান্ডলগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের। প্রথমে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন। তার পরে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামেও যোগাযোগ হয়। তদন্তকারীদের সন্দেহ, এই হ্যান্ডলগুলি পাকিস্তানি গ্যাংস্টার শাহজ়াদ ভট্টির দুষ্কৃতীদলের সঙ্গে যুক্ত।

Post Views: 31

Continue Reading

Previous: একসঙ্গে নৌবাহিনী ও বায়ুসেনায় নেতৃত্বে বদল, নতুন ডেপুটি চিফ পেল দুই বাহিনী
Next: পাক অধিকৃত কাশ্মীরে ফের অশান্তি, পাকিস্তানি সেনার উপর পাল্টা হামলার দাবি JAAC-এর

সম্পর্কিত গল্প

ChatGPT-Image-Aug-2-2026-05_32_59-PM.png

‘জোড়াফুল’ নিয়ে অনিশ্চয়তা? প্রতীক রক্ষার লড়াইয়ের পাশাপাশি ‘প্ল্যান বি’ প্রস্তুত মমতার

Online Desk আগস্ট 2, 2026
TRUMP-1.png

ইরানের উপর হামলা শেষ মুহুর্তে প্রত্যাহার মার্কিনসেনার; বিশ্বের ভবিষ্যতের কারণে এই পদক্ষেপ, দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 2, 2026
abhijit-dipke.png

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর আয়ে ছেলের মার্কিন পড়াশোনা? অভিজিৎ দীপকের পারিবারিক আর্থিক উৎস খতিয়ে দেখার দাবি RTI কর্মীর

Online Desk আগস্ট 2, 2026

You may have missed

ChatGPT-Image-Aug-2-2026-05_32_59-PM.png

‘জোড়াফুল’ নিয়ে অনিশ্চয়তা? প্রতীক রক্ষার লড়াইয়ের পাশাপাশি ‘প্ল্যান বি’ প্রস্তুত মমতার

Online Desk আগস্ট 2, 2026
TRUMP-1.png

ইরানের উপর হামলা শেষ মুহুর্তে প্রত্যাহার মার্কিনসেনার; বিশ্বের ভবিষ্যতের কারণে এই পদক্ষেপ, দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 2, 2026
abhijit-dipke.png

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর আয়ে ছেলের মার্কিন পড়াশোনা? অভিজিৎ দীপকের পারিবারিক আর্থিক উৎস খতিয়ে দেখার দাবি RTI কর্মীর

Online Desk আগস্ট 2, 2026
20263107369f.jpg

হামিমের হাওড়ার দোকানে নজর তদন্তকারীদের; এখান থেকেই টার্গেটদের উপর নজর রাখা হত বলে অনুমান

Online Desk আগস্ট 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.