Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যসচিব ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু

মুখ্যসচিব ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু

Online Desk মে 9, 2026
cm-suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সদ্য। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক অভিভাবক হিসেবে শপথ নেওয়ার পরেই শনিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী। উচ্চ পর্যায়ের এই বৈঠকে মুখ্যসচিব ছাড়াও উপস্থিত ছিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

সূত্রের খবর, বৈঠকে প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিও উঠে আসে আলোচনায়। উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির সরকার গঠিত হল। শনিবার নয়া বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক-সহ পাঁচ জন। সূত্রের খবর, মহাকরণে সংস্কারের কাজ সম্পন্ন না হওয়ায় আপাতত ওই ভবনে বসবেন না মুখ্যমন্ত্রী। তার বদলে বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়েই মুখ্যমন্ত্রীর কার্যালয় গড়ে তোলা হয়েছে। সেখানে বসানো হয়েছে নয়া নেমপ্লেটও। তবে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কার্যালয় মহাকরণে স্থানান্তরিত হতে পারে।

শনিবার বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। গেরুয়া পাঞ্জাবি পরে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণের পর সরাসরি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। তার আগে এদিন মঞ্চে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সমালোচকদের চৈতন্য হোক’।

Post Views: 85

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রী হয়েই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শুভেন্দু অধিকারী
Next: এক্স বায়োতে মুখ্যমন্ত্রীর পরিচয় সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়; নামের আগে মুখ্যমন্ত্রী বসালেন শুভেন্দু

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.