Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও ত্রাণ সামগ্রী উদ্ধার, উত্তেজনা গোটা এলাকায়

তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও ত্রাণ সামগ্রী উদ্ধার, উত্তেজনা গোটা এলাকায়

Online Desk জুন 11, 2026
WhatsApp-Image-2026-06-11-at-1.39.40-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: বাগুইহাটিতে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে এই ঘটনায় অভিযোগের তির রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আজ সকাল থেকে এই বিধানসভা এলাকার তৃণমূলের বিভিন্ন ওয়ার্ড অফিসগুলিতে ‘অভিযান’ চালায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এই অফিসগুলির তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর ত্রাণ সামগ্রী, ধারালো অস্ত্র ও সাদা থান। জানা গিয়েছে, প্রথমে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিস থেকে সাদা থান ও সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এরপর তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী-ঘনিষ্ঠ বিধাননগর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুইয়ের অফিস থেকে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রচুর বালতি, ত্রিপল ও সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র ও সাদা থান উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের অভিযোগ, বিজেপি কর্মীদের খুন করার জন্য এগুলি মজুত করে রাখা হয়েছিল। ঘটনার খবর জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাক্তন বিধায়কের অফিস-সহ তৃণমূলের ওয়ার্ড অফিসগুলি থেকে প্রচুর ত্রাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এই সব ত্রাণ সামগ্রী থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল বলে অভিযোগ বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির।
এই বিষয়ে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি বলেন, “আমাদের কার্যকর্তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ৪ তারিখের পর কোপানো হবে। এই অস্ত্রগুলি আমাদের জন্য রেডি করে রাখা হয়েছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে দলে কর্মীদের অবস্থা কী হত তা এই অস্ত্র দেখেই ধারণা করা যাচ্ছে। দলের কর্মীদের খুন করা হত। আমরা সংযত আছি।”

Post Views: 100

Continue Reading

Previous: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জলে মিলল ভিডিপিভি টাইপ-১, পোলিওমুক্ত দেশে ফের হানা দিচ্ছে পোলিও ভাইরাস
Next: মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.