Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুন 11, 2026
1000263042.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের বাড়ি থেকে উদ্ধার হল মহিলা চিকিৎসকের দেহ। পাঞ্জাবের জলন্ধরে ওই চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, চিকিৎসকের স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। সেই সঙ্গে অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম মীনাক্ষী। তাঁর স্বামীর নাম পীযূষ। পীযূষ নিজেও একজন চিকিৎসক। জলন্ধরের ন্যাশনাল আই হাসপাতালের মালিক তিনি। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে স্বামীর থেকে আলাদা থাকতেন মীনাক্ষী। বুধবার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মীনাক্ষীকে। বাড়ির সব দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ কাঁচের জানালা ভেঙে ভেতরে ঢুকে দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের অক্টোবরে মীনাক্ষী ও পীযূষের বিয়ে হয়েছিল। বিয়ের পর তিনি একটি গাড়ি কিনেছিলেন। যার ইএমআই শোধ করছিলেন নিজের বেতন থেকে। মীনাক্ষীর পরিবারের দাবি, তাঁর স্বামী যে হাসপাতাল পরিচালনা করতেন, সেখানকারই এক নার্সের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন মীনাক্ষী। মীনাক্ষীর মায়ের অভিযোগ, এরপর থেকেই পীযূষ তাঁকে মারধর করতেন। এমনকি মারধরের পর পীযূষ প্রায়ই স্ত্রীর মাকে ফোন করে বলতেন, ‘আমি মীনাক্ষীকে মেরেছি, আমি ভুল করেছি।’

পরিবারের সদস্যরা জানান, স্বামীর শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি জুলাই মাস থেকে আলাদা থাকছিলেন। বিবাহবিচ্ছেদের কথাও ভাবছিলেন, কিন্তু তাঁর বাবা তাঁকে আদালতে যাওয়ার আগে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। পীযূষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তদন্তকারীরা।

Post Views: 58

Continue Reading

Previous: তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও ত্রাণ সামগ্রী উদ্ধার, উত্তেজনা গোটা এলাকায়
Next: ঘুরলেন গোটা এলাকা, হাফপ্যান্ট পরে পুলিশের ঘেরাটোপে নিজের ফলতায় এলেন পুস্পা

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.