Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঘুরলেন গোটা এলাকা, হাফপ্যান্ট পরে পুলিশের ঘেরাটোপে নিজের ফলতায় এলেন পুস্পা

ঘুরলেন গোটা এলাকা, হাফপ্যান্ট পরে পুলিশের ঘেরাটোপে নিজের ফলতায় এলেন পুস্পা

Online Desk জুন 11, 2026
Capture.JPG

ওঙ্কার ডেস্ক: দক্ষিণী এক বিখ্যাত সিনেমার নাম ‘পুস্পা’ সেই সিনেমার বিখ্যাত ডায়লগের মধ্যে একটি হল ‘মেরা নাম পুস্পা রাজ ঝুকেগা নেহি…’ বাংলায় ভোট আবহে সেই কথা বলতে শোনা গিয়েছিল ফলতার ত্রাস জাহাঙ্গীর খানের গলায়। তোলাবাজি মামলায় ৫ দিনের পুলিশি হেফাজতে থাকা জাহাঙ্গির খানকে একটি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরানো অবস্থায় এলাকায় ঘোরাতে দেখা গেল পুলিশকে। যে ছবি ও ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তদন্তের স্বার্থে বা ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃতদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া পুলিশের চেনা ছক। কিন্তু ফলতার এই প্রভাবশালী নেতার ক্ষেত্রে দৃশ্যটা ছিল বেশ আলাদা। স্থানীয় সূত্রে খবর, এদিন পুলিশের গাড়ি থেকে যখন জাহাঙ্গির খানকে নামানো হয়, তখন তাঁর পরনে ছিল অতি সাধারণ একটি হাফ প্যান্ট এবং একটি স্যান্ডো গেঞ্জি। এই অবস্থাতেই পুলিশ তাঁকে এলাকায় ঘোরায়। যাঁকে কদিন আগেও এলাকায় দামি পোশাকে এবং সমর্থকদের ভিড় নিয়ে ঘুরতে দেখা যেত, তাঁর এই ‘হাফ প্যান্ট-গেঞ্জি’ অবতার দেখে রীতিমতো অবাক স্থানীয় বাসিন্দারা। কয়েক দিন আগেই হাওড়া জেলা পুলিশের একটি পদক্ষেপ নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। এক দাগি অপরাধী আকাশ সিংকে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিয়ে খাস হাওড়া শহরের রাস্তায় হাঁটিয়ে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ বা অপরাধের পুনর্নির্মাণ করায় পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ঘটে আরেক ঘটনা। বীজপুরের দাপুটে তৃণমূল যুব নেতা তথা তোলাবাজি ও অস্ত্র মামলায় ধৃত বনিকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরায় বীজপুর থানার পুলিশ। সেই সময় পুলিশি ঘেরাটোপের মাঝেই ধৃতকে লক্ষ্য করে আমজনতা ‘চোর চোর’ স্লোগানও দেয়। সম্প্রতি রাজ্য পুলিশের এই ‘প্যারেড’ করানোর প্রবণতা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যেখানে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে যে, আইন অনুযায়ী একজন অভিযুক্তকে এভাবে কোমরে দড়ি বেঁধে বা অসম্মানজনক অবস্থায় জনসমক্ষে ঘুরিয়ে তাঁর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকাতেও ধৃতদের এভাবে প্রকাশ্যে অমর্যাদা করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই মামলার শুনানির আগেই ফের ঘটল একই ঘটনা। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, কিছুদিন আগে সম্বার ভারত নেপাল সিমাকন্ত থেকে এই পুস্পাকে গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তোলাবাজি, জমি দখল ও মারধর সহ একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Post Views: 126

Continue Reading

Previous: মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Next: তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? জবাব দিলেন হাত শিবিরের সাধারণ সম্পাদক

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.