Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তীব্র দাবদাহে হাঁসফাস অবস্থা, স্বস্তির ভরসা আমপান্না

তীব্র দাবদাহে হাঁসফাস অবস্থা, স্বস্তির ভরসা আমপান্না

Online Desk মে 21, 2026
ASNL-WEATHER-AMPANNA.png

নিজস্ব প্রতিনিধি, আসানসোল; তীব্র দাবদাহে পুড়ছে আসানসোল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। সকাল গড়াতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছেন না কেউ। প্রখর রোদ আর গরম হাওয়ায় কার্যত হাঁসফাঁস অবস্থা শিল্পাঞ্চল জুড়ে। ঠান্ডা পানীয়র দোকানে ভিড় জমাচ্ছে পথ চলতি মানুষ।
দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল, বার্নপুর, কুলটি, রানিগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ছে। ব্যস্ত বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও অন্যদিনের তুলনায় মানুষের আনাগোনা অনেকটাই কম। রাস্তায় বের হওয়া পথচলতি মানুষদের অধিকাংশকেই মাথায় সাদা কাপড় বা গামছা জড়িয়ে গরম থেকে বাঁচার চেষ্টা করতে দেখা যাচ্ছে। অসহ্য গরমে স্বস্তি খুঁজতে ঠান্ডা পানীয়ের দোকানগুলিতে ভিড় বাড়ছে। বিশেষ করে আম পোড়া শরবতের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। রাস্তার ধারে ছোট ছোট শরবতের দোকানগুলিতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন মানুষ। পোড়া কাঁচা আম, বিট নুন, চিনি এবং বরফ মিশিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী পানীয়ই এখন গরমে স্বস্তির অন্যতম ভরসা হয়ে উঠেছে শিল্পাঞ্চলের মানুষের কাছে।
চিকিৎসকদের মতে, এই ধরনের দাবদাহে শরীরে জলের ঘাটতি বেড়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণ জল পান করা, হালকা খাবার খাওয়া এবং খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথাও বলা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে শিল্পাঞ্চলের মানুষের দুর্ভোগ আপাতত কমার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তীব্র গরমের এই পরিস্থিতিতে এক গ্লাস ঠান্ডা আম পোড়া শরবতই যেন সাময়িক স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে আসানসোলবাসীর কাছে।

Post Views: 100

Continue Reading

Previous: ডিজিটাল যুগের ডিজিটাল আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’, কতটা প্রভাব ফেলবে?
Next: মুক্তি পেতে চলেছে বাবাই সেনের আগামী ছবি শিউলি, জোর চর্চা দর্শকমহলে

সম্পর্কিত গল্প

Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
1000277447.jpg

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.