Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুক্তি পেতে চলেছে বাবাই সেনের আগামী ছবি শিউলি, জোর চর্চা দর্শকমহলে

মুক্তি পেতে চলেছে বাবাই সেনের আগামী ছবি শিউলি, জোর চর্চা দর্শকমহলে

Online Desk মে 21, 2026
dsrr.png

ওঙ্কার ডেস্ক: পরিচালক বাবাই সেনের আগামী ছবি শিউলি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। আবেগঘন গল্প, হৃদয়ছোঁয়া সঙ্গীত এবং নতুন ধরনের উপস্থাপনার কারণে ছবিটি ইতিমধ্যেই বাংলা সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। বাংলা ও সাউথ ইন্ডিয়ান সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে তৈরি “শিউলি” যা একটি আবেগঘন ত্রিকোণ প্রেমের গল্প। ভালোবাসা, সম্পর্ক, বিচ্ছেদ এবং মানুষের অনুভূতির নানা স্তরকে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনী। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন টুইংকেল বড়ুয়া, রাসিল, সুদীপ্তা চক্রবর্তী এবং আরশি।
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুস্মিতা অধিকারী। গত ১৮ই মে কলকাতা প্রেস ক্লাব-এ “শিউলি” ছবির প্রেস মিট অনুষ্ঠিত হয়। সেখানে ছবির টিম আগামী জুন মাস জুড়ে একাধিক ইভেন্ট, প্রচার এবং দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগের পরিকল্পনার কথাও জানায়। মুক্তির আগেই “শিউলি”-র টিজার দর্শকদের মন ছুঁয়েছে। রিলিজের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই টিজারটি ২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ইতিমধ্যেই ছবির তিনটি গান মুক্তি পেয়েছে এবং প্রতিটি গানই দর্শকদের বিপুল ভালোবাসা অর্জন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পরিচালক বাবাই সেন জানিয়েছেন, টিজার ও মুক্তিপ্রাপ্ত গানগুলির প্রতি দর্শকদের ভালোবাসা তাঁকে এবং পুরো টিমকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে। তাঁর বিশ্বাস, “শিউলি” শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি মানুষের আবেগ ও সম্পর্কের এক গভীর অভিজ্ঞতা হয়ে উঠবে।
আগামী জুন মাসে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে “শিউলি”। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি হিন্দি ও মালায়ালাম ভাষাতেও ডাবিং হয়ে মুক্তি পাবে, যাতে দেশের আরও বড় দর্শকমহলের কাছে পৌঁছে যেতে পারে এই প্রেমের গল্প।

Post Views: 121

Continue Reading

Previous: তীব্র দাবদাহে হাঁসফাস অবস্থা, স্বস্তির ভরসা আমপান্না
Next: ‘বিউটি ইনজেকশন’ নিয়ে কড়া সতর্কতা কেন্দ্রের, গ্লুটাথায়োন ড্রিপ নিরাপদ নয় বলেই দাবি স্বাস্থ্যমন্ত্রকের

সম্পর্কিত গল্প

ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
1000367170.gif

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ, ইস্তফা গ্রহণ প্রশাসনের

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
1000277447.jpg

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.